চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কক্সবাজারে আনন্দ শোভাযাত্রা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:২৯ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছে কক্সবাজার জেলা কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

সকালে কক্সবাজার শহরের সিভিল সার্জন কার্যালয়ে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল মতিন। এরপর বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি এম.এনামুল হক এনাম ও সাধারন সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দিন। র‌্যালিতে কক্সবাজার জেলার প্রায় ২ শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।

এরপর আনন্দ শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক চিন্তা চেতনার কারণেই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশু স্বাস্থ্য সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে। একটা সময় গ্রাম-গঞ্জ, শহরেও শিশুরা হাম, যক্ষ্মা, ধনুষ্টংকারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হত। যা বর্তমানে নেই বললেই চলে।

প্রায় ৮২% শিশু স্বাস্থ্য সমস্যা সরকার নিয়ন্ত্রণে আনতে পেরেছে, এটা এক বিরাট সাফল্য। এরই ধারাবাহিকতায় টিকাদান কর্মসূচীর সফলতার জন্য জাতিসংঘের ৭৪তম অধিবেশনে গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “ভ্যাকসিন হিরো” সম্মাননা দেন গ্লোবাল আ্যলায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন, যা বাংলাদেশের জন্য বড় পাওয়া।

এসময় বক্তারা আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছেন শেখ হাসিনার সরকার। জননেত্রী শেখ হাসিনা সরকারের আরেকটি বড় সফলতা হল কমিউনিটি ক্লিনিক প্রকল্প। যে ধারণা তৃণমূল স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন ও সাফল্য দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে ও আলোচিত হয়ে ওঠে।

বিশ্বে কমিউনিটি স্বাস্থ্যসেবা প্রকল্প ছিল একেবারেই নতুন ও ব্যতিক্রম ধারণা। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সহকারীদের হাত ধরে যাত্রা শুরু করে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার বাতিঘর এই কমিউনিটি ক্লিনিক৷

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিউনিটি ক্লিনিকভ্যাকসিন হিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT