চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো প্রধানমন্ত্রীর ৭১টি প্রতিকৃতি নিয়ে বিশেষ প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
বিনোদন, শিল্প সাহিত্য
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মশালায় আঁকা ৭১টি প্রতিকৃতি ও জামালপুরের ঐতিহ্যবাহী সুঁচিশিল্পের ১৭ দিনের প্রদর্শনী আজ শেষ হয়েছে। প্রদর্শনী ৭ দিনের জন্য র্নিধারিত থাকলেও দর্শনার্থীদেও অনুরোধে দুই দফায় আরো ১০ দিন বাড়ানো হয়।

আজ রবিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শনীটির সমাপনী অনুষ্ঠান হয়।  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছিল হাসুমণির পাঠশালা ও বাংলাদেশ জাতীয় জাদুঘর।

এই বিশেষ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়াদুল কাদের এম পি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ, বরেণ্য শিল্পী অধ্যাপক জামাল আহমেদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।

Banglabid

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে হাসুমণি’র পাঠশালার আয়োজনের ভূয়সী প্রশংসা করে ওবায়াদুল কাদের বলেন, এমন এক্সট্রাঅর্ডিনারী আয়োজন সারাদেশে ছড়ানো উচিত। জামালপুরের তৃণমূলের যেসব নারীরা সূঁচিশিল্পের মাধ্যমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলে ধরেছেন তা অকল্পনীয়। তাদের হৃদয়ের কত গভীরে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার অবস্থান তা এই শিল্পকলাগুলো দেখলে অনুধাবণ করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপচার্য ড. মুহাম্মদ সামাদ ১৯৮১ সালে শত বাঁধা ঠেলে বঙ্গবন্ধু কন্যার দেশে ফিরে আসার এবং স্বাধীনতার স্বপ্ন পূরণের শপথের কথা মনে করে আবেগী বর্ননা দেন। পরে নিজের লেখা ’ভূমিকন্যা’ পাঠ করে শোনান প্রো-উপাচার্য।

Reneta

এই জন্মোৎসব আয়োজন প্রধান হাসুমণির পাঠশালা’র সভাপতি মারুফা আক্তার পপি জানান, ‘হাসুমণি’ শব্দটা বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতীকী শব্দ। বঙ্গবন্ধু তার বড় মেয়ে শেখ হাসিনাকে আদর করে ‘হাসুমণি’ বলে ডাকতেন। যেমনটি বাংলার ঘরে ঘরে প্রতিটি বাবা-মা তাদের প্রাণপ্রিয় সন্তানকে আদর করে সোনামণি বা যাদুমণি বলে ডাকেন। শেখ হাসিনার জন্মদিনের এ আয়োজনে ৭১টি প্রতিকৃতি প্রদর্শনী, চিত্রাঙ্কন কর্মশালা এবং ৭১ ফুট ক্যানভাসে খুদে শিল্পীরা আঁকছে ওদের স্বপ্নের সোনার বাংলা ‘হাসুমণির বাংলাদেশ’।

গত ১২ অক্টোবর শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরে নবীণ-প্রবীণ শিল্পীদের আঁকা প্রধানমন্ত্রীর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭১টি আঁকা প্রতিকৃতি ও জামালপুরের ১০১টি সূঁচিশিল্প নিয়ে এ প্রদর্শনী শুরু হয়েছিল। এই প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এম পি ও প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এম পি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় জাদুঘরশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নামের আগে জাতীয়তাবাদ থাকলেই দেশপ্রেমিক হওয়া যায় না: জয়

পরবর্তী

সিনেস্পট অ্যাপে ‘ফোন এক্স’ প্রথম পর্ব ফ্রি

পরবর্তী

সিনেস্পট অ্যাপে ‘ফোন এক্স’ প্রথম পর্ব ফ্রি

কক্সবাজারকে অান্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে চাই: ইশতিয়াক জয়

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT