চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সেশনে ‘সফল’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

রান উঠেছে ১২৮। উইকেট পড়েছে একটি। ক্রিজে যারা আছেন, তাদেরও বেশ স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে।  শনিবার স্বাগতিকদের এমন ব্যাটিং দেখে কমেন্ট্রিবক্সে শামীম আশরাফ চৌধুরীর সঙ্গে থাকা ক্যারিবীয় ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গা ইংরেজি লেখকের উদ্ধৃতি দিয়ে বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ প্রথম ঘণ্টায় ট্রেন মিস করে গেছে।’

বাংলাদেশ: ৩৮৭/৬

শুধু প্রথম ঘণ্টা নয়, টানা লাঞ্চ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ট্রেন মিস করে গেছে। বাংলাদেশের রান বাড়িয়ে নেয়ার যে পরিকল্পনা ছিল, তাতে তারা অনেকটা সফল।

শুক্রবার ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাকিব-রিয়াদ। লাঞ্চ পর্যন্ত সংগ্রহ ৬ উইকেটে ৩৮৭। লিটন ৫৩ এবং রিয়াদ ৭৫ রানে অপরাজিত আছেন।

সাকিব ৫৫ রান নিয়ে দিন শুরু করেন। তিনি ফেরেন ৮০ রানের মাথায়। রিয়াদের উইকেটও পড়তে পারতো। দিনের তৃতীয় ওভারে রোচের ভেতরে ঢোকা এক শর্ট বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। বল অল্পের জন্য মাটি ছুঁয়ে ফিল্ডারের হাতে ওঠে। থার্ড-আম্পায়ার পর্যন্ত সিদ্ধান্ত দিতে হিমশিম খেয়েছেন। টিভি মাইক্রোফোনে তাকে বলতে শোনা গেছে, ‘আমি ঠিক নিশ্চিত করে বলতে পারছি না, বল প্রথমে মাটি ছুঁয়েছে নাকি তার আগে হাত গেছে।’ শেষ পর্যন্ত অবশ্য তিনি নটআউটই ঘোষণা করেন।

আগের দিন বাংলাদেশ ভালো সংগ্রহ পায় নবাগত সাদমান ইসলামের দারুণ ব্যাটিংয়ে। ১৯৯ বল খেলা এ বাঁহাতি ওপেনার থামেন ৭৬ রানে।

Reneta

উদ্বোধনী জুটি থেকে আসে ৪২ রান। সৌম্য সরকার ১৯ রান করে রোস্টন চেজকে উইকেট বিলিয়ে আসেন দিনের প্রথম ঘণ্টা পার করে। মুমিনুল ২৯ করে ফিরে যান। মোহাম্মদ মিঠুনও করেন ২৯।

শুক্রবার দিনের শেষ উইকেট হিসেবে সাজঘরে যান মুশফিকুর রহিম। চা-বিরতির পর ব্যাটিংয়ে নেমে টেস্টে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করে বোল্ড হন গ্যাব্রিয়েলের জায়গা মিরপুর টেস্ট খেলতে নামা লুইসের বলে। ফেরার আগে করেন ১৪ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT