চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সেশনের হতাশা কাটিয়ে স্বস্তিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোক স্বল্পতায় ১৩.১ ওভার আগেই শেষ হয়েছে ডারবান টেস্টের প্রথম দিনের খেলা। সাউথ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৩৩ রান। পুরো খেলা মাঠে গড়ালে আর যদি স্বাগতিকদের একটি-দুটি উইকেট তুলে নেওয়া যেত তাহলে দিনটি বাংলাদেশের বলাই যেত!

শুরু থেকেই রান বিলিয়ে যাওয়া ইবাদত হোসেন শেষ সেশনে ফেরান রায়ান রিকলটনকে। প্রথম উইকেট জুটিতে শতরান পেরোনো দল দুইশর আগেই হারায় ৪ উইকেট। তাতে স্বস্তি ফেরে বাংলাদেশ দলে।

১৮০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া প্রোটিয়াদের টেনে নেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনা। পঞ্চম উইকেটে জুটি দুজন ফিফটি পাড়ি দেন। বাভুমা ৫৩ ও ভেরেইনা ২৭ রানে অপরাজিত আছেন। জুটি ভাঙার চ্যালেঞ্জ নিতে দ্বিতীয় নতুন বল হাতে পাওয়ার আগেই আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। ৭৬.৫ ওভার খেলা হয়েছে তখন। মাঠ ছেড়ে গেলেন ক্রিকেটাররা। দিনের শুরুতে খেলা ৩৩ মিনিট দেরিতে শুরু হয়েছিল সাইটস্ক্রিনের সমস্যায়।

প্রথম সেশনের হতাশা কাটে লাঞ্চ বিরতির পরই। দুই ওভারে বিদায় নেন সাউথ আফ্রিকার দুই ওপেনার। ৩২ ওভার পর বাংলাদেশ পায় জোড়া সাফল্য। পরে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ফিল্ডিং ও থ্রোয়ে রান আউট করেন আরও এক প্রোটিয়া ব্যাটারকে। দ্বিতীয় সেশনে বাংলাদেশ তুলে নেয় তিন উইকেট। ৩৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন তিনজন। অথচ ওপেনিং জুটিতেই তারা পেরিয়ে যায় একশর মাইলফলক।

বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটি হানেন খালেদ আহমেদ। ডিন এলগারকে ফিরিয়ে স্বস্তি এনে দেন। ১১৩ রানের মাথায় প্রথম উইকেট হারানো প্রোটিয়াদের আরেক ওপেনার সারেল এরউইকে সাজঘরের পথ দেখান মিরাজ।

ম্যাচের ৩৩.২ ওভারে খালেদের বলে উইকেটের পেছনে লিটনের অসাধারণ ক্যাচ হন এলগার। ১০১ বলে ৬৭ রান করে ফেরেন স্বাগতিক অধিনায়ক। পরের ওভারেই মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন এরউই, হন বোল্ড। তার ব্যাট থেকে আসে ১০২ বলে ৪১ রান।

মিরাজ পরে পয়েন্ট থেকে দৌড়ে কাভারে গিয়ে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সরাসরি থ্রোয়ে কেগান পিটারসেনকে রান আউট করেন। ডানহাতি ব্যাটার করেন ১৯ রান। দেড়শর আগেই তিন উইকেট হারায় সাউথ আফ্রিকা।

ট্যাগ: এলগারখালেদবাভুমামিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদে সংখ্যাগরিষ্ঠতায় হারলেন ইমরান খান

পরবর্তী

রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ

পরবর্তী
ঢাকায় ডায়রিয়ার প্রকোপে হাসপাতালে রোগীদের ভিড় ও চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ

দুদকের মামলার প্রতিবাদে এস কে সিনহার সমর্থকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এস কে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT