চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সেশনেই ৫ উইকেট হারাল বিসিবি একাদশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিকেএসপি থেকে: প্রথমদিনে ৭ উইকেটে ২৯১ রান তোলা জিম্বাবুয়ে ম্যাচের দ্বিতীয় ও শেষদিনে আর ব্যাটিংয়ে নামেনি। বোলিং অনুশীলন সেরে নিতে সকালেই ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বিসিবি একাদশকে। তরুণদের নিয়ে গড়া দলটি সুবিধা করতে পারেনি ক্রিজে এসে। প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট। ২৬ ওভার খেলে তুলেছে ৮৪ রান।

লাঞ্চ বিরতির কিছুক্ষণ আগে ২ উইকেট হারায় বিসিবি একাদশ। পেস সামলে স্পিনেও দারুণ খেলছিলেন পারভেজ হোসেন ইমন। ৬৬ বল খেলে ৩৪ রান করা এ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন বাঁহাতি স্পিনার এইন্সলে আনডলোভুর বলে মিডঅফে সহজ ক্যাচ দিয়ে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী পরের ওভারে লেগস্পিনার টিনোটেন্ডা মুতমবাজির গুগলিতে বোল্ড হন মাত্র ১ রান করে।

চার মেরে বিসিবি একাদশের ইনিংস শুরু করা নাঈম শেখ খেলছিলেন সাবলীল। ওপেনিং জুটি দেখাচ্ছিল ভালো কিছুর আশা। পরে হঠাৎ ছন্দপতন। পেসার কার্ল মুম্বার স্লো-বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিং হেরফের হলে বল যায় মিডঅফের ফিল্ডারের হাতে। ১১ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার। দলীয় সংগ্রহ তখন ২০ রান।

যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় বেশিক্ষণ টিকতে পারেননি। এ ডানহাতি ব্যাটসম্যান বিলিয়ে আসেন উইকেট। চার্লটন টিশুমার অফস্টাম্পের অনেক বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক রেগিস চাকাভার হাতে। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান।

শাহাদাত হোসেন জুটি বাধেন ইমনের সঙ্গে। দুই ব্যাটসম্যানই আগাচ্ছিলেন ধীরে। কিন্তু জুটি বড় হওয়ার আগেই মিডঅফে সহজ ক্যাচ তুলে দেন শাহাদাত। এ ডানহাতি ২২ বল খেলে করেন ২ রান, ৩৯ রানে ৩ উইকেট হারায় বিসিবি একাদশ। পরে লাঞ্চ বিরতির আগে জোড়া উইকেট হারানোয় বিপদ আরও বেড়েছে দলটির।

Jui  Banner Campaign
ট্যাগ: আল-আমিন জুনিয়রবিকেএসপিবিসিবি একাদশলিড স্পোর্টসশাহাদাতশাহাদাত হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT