চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সেঞ্চুরি ডাবলে রাঙালেন হৃদয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ডাবলে রূপ দিলেন তৌহিদ হৃদয়। চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের মিডলঅর্ডার ব্যাটার ৩৭৩ বলে ছুঁয়েছেন মাইলফলক। ডাবল সেঞ্চুরির পথে মেরেছেন ১৫ চার ও তিন ছয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৪৪১ রান। বড় সংগ্রহ গড়ার পথে অমিত হাসানের অবদান ১৩১ রানের।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় দিন শেষে দলটির সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৫০ রান। হৃদয় ১৫৯ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ ও শেষদিনের সকালের সেশনে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরে প্রথম ডাবল সেঞ্চুরি এলো হৃদয়ের ব্যাটে। প্রথম রাউন্ডে ডাবলের আশা জাগিয়েছিলেন ওয়ালটন মধ্যাঞ্চলের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান। দুজনই দেড়শ পেরিয়ে আউট হন।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের নবম ম্যাচটি ডাবলে রাঙালেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য হৃদয়। চার ফিফটি পাওয়া ব্যাটারের আগের সেরা ইনিংস ছিল ৬৮ রানের।

উত্তরাঞ্চল প্রথম ইনিংসে করেছিল ৩৮৫ রান। জবাবে হৃদয় ও অমিতের ব্যাটে লিড নিয়েছে তারা। ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচের ফল।

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতবাংলাদেশ ক্রিকেট লিগবিসিএল-২০২১মিঠুনলিড স্পোর্টসসৌম্যহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT