চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম রোজা রেখে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম: আইরিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
বিনোদন
A A

আজ রমজানের দ্বিতীয় দিন। প্রত্যেক মুসলমানই চেষ্টা করেন রোজা রাখার। তারকারাও শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি রোজা রাখার চেষ্টা করেন। জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন চ্যানেল আই অনলাইনের পাঠকদের জানালেন রোজা রাখার অভিজ্ঞতা।

আইরিন বলেন, আমার ছোটবেলা কেটেছে যশোরে। সেখানেই আমার বেড়ে ওঠা। অনেক ছোটবেলায় প্রথম রোজা পালন করি। তখন বয়স সাত বছর। শীতকালে রোজা আসত সেসময়। আমি ছিলাম বাবা-মায়ের একমাত্র আদরের মেয়ে। ওই বয়সে প্রথমবার রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছিলাম।

তাছাড়া আমার ছোটবেলাতে খাওয়া-দাওয়ার প্রতি কিছুটা অনীহা ছিল। আমি প্রথম রোজা রেখে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, ডিহাইড্রেশনের সমস্যা ছিল। সবাই রোজা ভাঙার জন্য চাপ দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রোজাটা রেখেছিলাম।

তিনি বলেন, একবার আমাকে রোজা রাখতে দেবে না তাই বাবা-মা সেহেরিতে ডাকেনি। আমি রাগ করে না খেয়ে সেদিন রোজা ছিলাম। আর ছোটবেলা রোজা রাখতে গেলেই বাবা-মা বোঝাতেন অর্ধেক রোজা রাখতে! মানে দুপুরবেলা রোজা ভাঙতে।

আমি যেন কষ্ট না পাই সেজন্য তারা আমাকে এটাই বোঝাতেন। তাছাড়া ছোটবেলায় আমি অনেক রোগা-পাতলা ছিলাম। আমার সুস্থতার কথা ভেবেই বাড়ি থেকে আমাকে বোঝাত আমি যেন রোজা না রাখি! আমি তো আর এতো কিছু বুঝতাম না তখন। তারপর একটা বয়স আসলে সেখান থেকে চেষ্টা করি, নিজের সাধ্যমত যতটুকু পারি রোজা পালন করি।’

ছবি: সংগৃহিত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিনইফতাররমজান মাসরোজালিড বিনোদন
শেয়ারTweetPin8
পূর্ববর্তী

পানীয় রেসিপি: পিংক লেডি

পরবর্তী

নিষেধাজ্ঞার সময়টা মন্দ কাটাননি সাব্বির

পরবর্তী

নিষেধাজ্ঞার সময়টা মন্দ কাটাননি সাব্বির

এইচএসসি ২০১৮: এক দুঃস্বপ্নের নাম

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT