চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম নারী পরিচালক পেতে চলেছে আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ইতিহাসের প্রথম নারী পরিচালক পেতে চলেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। শুক্রবারের সভায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী ইন্দ্রা নুয়িকে সর্বসম্মতভাবে স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইসিসির সদস্য দেশগুলো। চলতি বছরের জুনে দায়িত্ব বুঝে পাবেন নুয়ি।

গত বছরের জুনে ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার বৃহত্তর পরিকল্পনা হাতে নেয় আইসিসি। তখনই সিদ্ধান্ত হয় ১৭ জন পরিচালক নিয়োগ দেয়ার বিষয়টিও। যার মধ্যে ১২ পরিচালক নিয়োগ পাবেন ১২টি টেস্ট খেলুড়ে দেশের বোর্ড থেকে, ৩ জন নিয়োগ পাবেন ৩ সহযোগী দেশ থেকে। চেয়ারম্যান হবেন একজন। বাকী আরেকজন হবেন স্বাধীন পরিচালক এবং অবশ্যই নারী। পরে গত নভেম্বর থেকে শুরু হয় আইসিসির পরিচালক নিয়োগ প্রক্রিয়া।

একজন সফল নারী হিসেবে ইন্দ্রা নুয়ির নিয়োগে ভেটো দেয়নি সদস্য কোন দেশই। আইসিসির প্রথম নারী পরিচালক হওয়ার আগে নুয়ি সামলেছেন বিশ্বজুড়ে জনপ্রিয় পানীয় প্রতিষ্ঠান পেপসিকোর প্রধান নির্বাহীর পদ। ফরচুন ম্যাগাজিনের বিবেচনায় হয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীও।

আইসিসির একজন পরিচালক হতে পারায় খুশি নুয়ি নিজেও। জানিয়েছেন বিশ্বজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ও।

মূর্তিকারিগর

‘আমি ক্রিকেটকে দারুণ ভালোবাসি। ছোটবেলায় ও কলেজে উঠেও ক্রিকেট খেলেছি। এই বয়সে এসে সেই ক্রিকেটই আমাকে শেখাবে কীভাবে দলগতভাবে, ধৈর্য্যের সঙ্গে, শ্রদ্ধা নিয়ে একটি সুস্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়। প্রথম নারী হিসেবে আইসিসিতে যোগ দিতে পারায় আমি দারুণ উচ্ছ্বসিত। একজন পরিচালক ও আইসিসির একজন বন্ধু হিসেবে এখন আমাদের কাজ হবে পৃথিবীর প্রতিটি কোণে ক্রিকেটকে পৌঁছে দেয়া। প্রতিটি বল, প্রতিটা শট নিয়ে যেন গল্প করা যায় সেরকম কারণ ভক্তদেরকে খুঁজে দেয়া।’

Reneta

একজন স্বাধীন পরিচালক হিসেবে আইসিসিতে দুবছর স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন নুয়ি। পরে পুনরায় নির্বাচিত হলে আরও দুবছরের জন্য পরিচালকের পদ সামলাবেন। সবমিলিয়ে মোট তিনবার, তিন মেয়াদে ছয় বছর আইসিসিতে কাজ করার সুযোগ পাবেন একজন স্বাধীন পরিচালক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT