নারী

প্রথম নারী এভারেস্ট জয়ী জুনকো তাবেই’য়ের জীবনাবসান

প্রথম নারী এভারেস্ট জয়ী জুনকো তাবেই’য়ের জীবনাবসান

মাউন্ট এ্যাভারেস্ট জয়ী প্রথম নারী জাপানের জুনকো তাবেই (৭৭) মারা গেছেন। ১৯৭৫ সালে দক্ষিণপূর্ব পথ দিয়ে এই সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় পৌছে গৌরবজনক স্বীকৃতিটি লাভ করেন তিনি।

টোকিওর সাইতামার একটি হাসপাতালে স্থানীয় সময় গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাবেই। পেরিটোনিয়াল ক্যান্সারে ভুগছিলেন তিনি।

পরিবারের বরাতে জাপানের গণমাধ্যম এএইচকে এবং কোয়োডো নিউজ তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…