শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগের ৪র্থ রাউন্ডের খেলা। প্রথম দিনই ঢাকা মেট্রোপলিস ছাড়া গুটিয়ে গেছে খুলনা, বরিশাল ও রাজশাহী ডিভিশন।
বগুড়ায় বরিশাল ডিভিশনের বিপক্ষে ১১০ রানে পিছিয়ে সিলেট, চট্টগ্রামে রাজশাহীর বিপক্ষে ১৬৫ রানে পিছিয়ে চট্টগ্রাম বিভাগ।
আর ফতুল্লায় খুলনার বিপক্ষে ৪০ রানে পিছিয়ে ঢাকা ডিভিশন। টস জিতে ব্যাট করতে নেমে ১১৭ রানে গুটিয়ে যায় ঢাকা। ইমরুল কায়েস ২৭ ও নুরুল ইসলাম করেন ২৬ রান।
জবাবে দিন শেষে খুলনার সংগ্রহ ৩ উইকেটে ৭৭ রান। ওদিকে, প্রথম দিনেই দাপট দেখিয়েছে ঢাকা মেট্রো।
খুলনায় রংপুরের বিপক্ষে টস জিতে ব্যট করতে নেমে ঢাকা মেট্টোর সংগ্রহ ৭ উইকেটটে ২১১ রান। অর্ধশতক করেছেন শামসুর রহমান ও আসিফ আহমেদ। তবে মাত্র ১ রানেই আউট হয়ে গেছেন অধিনাক মাহমুদুল্লাহ রিয়াদ।






