চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম টেস্টের আগেই আসছেন স্পিন কোচ যোশি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:১৮ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ যোশি মাঠে আসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই স্পিন বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল এক বছরে শোনা গেছে অনেক নাম। যার মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ান সাবেক লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলও। তবে প্রথম যে নামটি শোনা গিয়েছিল, সেই সুনীল যোশি-ই হতে যাচ্ছেন বাংলাদেশের স্পিন কোচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগেই তিনি যোগ দেবেন টাইগারদের ক্যাম্পে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে আমরা তার সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তি করছি। এক-দেড় মাস দেখার পর তার কাজে সবাই খুশি থাকলে চুক্তি বাড়ানো হবে।

স্পিন কোচ হিসেবে স্টুয়ার্ট ম্যাকগিলের আসার ব্যাপারটি অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তিনি দেশের বোর্ডের সঙ্গে কিছু প্রক্রিয়া সম্পাদনে সময়ে নিচ্ছিলেন। ’

Banglabid

আকরাম খান জানালেন এখন নাকি ম্যাকগিল কোনো যোগাযোগই করছেন না বিসিবির সঙ্গে।

গত বছরের ফেব্রুয়ারিতে হায়দরাবাদ টেস্ট চলাকালীন যোশির সঙ্গে যোগাযোগ করেছিলেন আকরাম। তার কিছুদিন পরই আসার কথা ছিল তার। পরে তিনিও আর আগ্রহ দেখাননি। ভারতের হয়ে ১৫ টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলা যোশি এখন প্রস্তুত দায়িত্ব নিতে। দুই-তিনদিনের মধ্যেই বাংলাদেশে আসার কথা রয়েছে তার।

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের হয়ে খেলেছিলেন যোশি। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে পার্থক্য গড়ে দেন এ বাঁহাতি স্পিনার। ২০১২ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক এই বাঁহাতি স্পিনার জম্মু ও কাশ্মীরের কোচ ছিলেন। ৪৭ বছর বয়সী যোশি ছিলেন ওমানেরও স্পিন বোলিং কোচও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি

পরবর্তী

নাসির নাকি গোপাল ভাঁড়!

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার নাসির হোসেন হাস্যোজ্জ্বল মুখে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসির নাকি গোপাল ভাঁড়!

চ্যানেল আই অনলাইন- অনন্ত জলিল

আসুন, আমরা মসজিদে এসে নামাজ আদায় করি: অনন্ত জলিল

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT