ডারবানে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে পরাজিত করে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সাউথ আফ্রিকা।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাশিম আমলার ৪৮, রুশোর ৩৮ ও অধিনায়ক ডি ভিলির্য়াসের ৩৩ রানের সুবাদে ১৩ বল বাকী রেখেই সহজেই ছয় উইকেটে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
এর আগে স্বাগতিকরা টসে জিতে ব্ল্যাক ক্যাপদের ব্যাটিংয়ে পাঠায়। দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন ভালো সূচনা করেন।
দলীয় ৬৮ রানে ফ্যাঙ্গগিসোর বলে উইলিয়ামসন ব্যক্তিগত ৪২ রান করে সাজ ঘরে ফিরলে শুরু হয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আসা যাওয়া।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫১ রান তুলে নিউজিল্যান্ড। দলের পক্ষে গাপটিল ও উইলিয়ামসন সর্বোচ্চ ৪২ রান করেন।
প্রোটিয়াদের পক্ষে রাবাডা, উইসে ও ফ্যাঙ্গগিসো দুটি করে উইকেট নেয়। ম্যাচ সেরা হন ফ্যাঙ্গগিসো।







