চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ঝলকে প্রশংসিত মাহি-বনির ‘মনে রেখো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ন ১৫, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কলকাতার নায়ক বনি সেনগুপ্ত প্রথমবার ‘মনে রেখো’ ছবিতে জুটি বেঁধেছেন। ঈদুল আযহায় মুক্তি প্রতীক্ষিত এই ছবিটি এরইমধ্যে প্রচারণাও শুরু করে দিয়েছে। গতকাল(মঙ্গলবার) এসেছে ছবিটির টিজার।

ঈদে মুক্তির লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে ‘মনে রেখো’র প্রথম ঝলক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশন। আর প্রথম ঝলকেই প্রশংসিত হয়েছে ঢাকার মাহি ও কলকাতার বনি অভিনীত ‘মনে রেখো’র টিজার।

সোয়া এক মিনিটের টিজার বলে দিচ্ছে, ‘মনে রেখো’ পুরোপুরি রোমান্টিক ও অ্যাকশনে ভরপুর মসলাদার ছবি। যারাই টিজারটি দেখছেন তারাই প্রশংসা করছেন মাহি-বনির। বিশেষ করে মাহি দর্শকদের কাছে ধরা দিয়েছেন নতুনভাবে! টিজার প্রকাশের পর ঈদের ছবিগুলোর মধ্যে আলোচনায় উঠে এসেছে ‘মনে রেখো’।

নির্মাতা সংস্থা হার্টবিট প্রডাকশন জানাচ্ছে, সেন্সর পেলেই ‘মনে রেখো’ ঈদে নিশ্চিত মুক্তি পাবে। সেন্সরের আগেই শুরু হয়েছে হল বুকিং। ‘মনে রেখো’র মাধ্যমে কয়েক বছর পর ঈদের ছবি নিয়ে হাজির হচ্ছে মাহি। সেজন্য দর্শকদের কাছেও এ ছবির আগ্রহ তুলনামূলক বেশি।

লাভ ম্যারেজ, মনে প্রাণে আছো তুমি, আমার প্রাণের প্রিয়া,  সুপার হিরো’র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছে হার্টবিট প্রডাকশন হাউজ। প্রতিষ্ঠানটির কর্তারা বলছেন, ঈদের মতো উৎসবে দর্শক মান সম্পন্ন ছবি দেখতে চায়। ‘মনে রেখো’ তেমনই একটি ছবি। হার্টবিটের প্রযোজনায় এর আগে অনেকগুলো ছবি দর্শক পছন্দ করেছেন। ‘মনে রেখো’ দর্শকদের হতাশ করবে না।

এই ছবিটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে মাহি-বনি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, সীমান্ত, জয়ী, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ। ‘মনে রেখো’র ছবির গানগুলোর শুটিং হয়েছে নেপালের বিভিন্ন লোকেশনে। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।

Reneta

https://www.youtube.com/watch?v=DinHqMWr6Ro&feature=youtu.be

Jui  Banner Campaign
ট্যাগ: বনি সেনগুপ্তমাহিমাহিয় মাহিলিড বিনোদনহার্টবিটহার্টবিট প্রডাকশন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT