চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম জয়ের দেখা পেল মুশফিকের ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তিন ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা পেয়েছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। তামিম ইকবালের ফরচুন বরিশালকে ৭ উইকেট হারিয়েছে তারা।

১০৯ রানের লক্ষ্যে মুশফিকরা পৌঁছায় ৭ বল হাতে রেখে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বরিশাল শেষ তিন ম্যাচেই দেখল হারের মুখ।

বরিশাল: ১০৮/৮ (২০ ওভার), ঢাকা: ১০৯/৩ (১৮.৫ ওভার)

শেষ দুই ওভারে ঢাকার দরকার ছিল ১৬ রান। তাসকিন আহমেদের প্রথম ৫ বলেই জয়ের বন্দরে নোঙর করে ঢাকা। ইয়াসির আলি রাব্বি প্রথম ও পঞ্চম বলে মারেন দুটি বিশাল ছক্কা।

৩০ বল খেলে ৪৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির। অধিনায়ক মুশফিক ২৩ রানে অপরাজিত থাকেন। খেলেন ৩৪ বল।

২৮ রানে তিন উইকেট হারানো দলকে শেষ পর্যন্ত টেনে নেন মুশফিক ও ইয়াসির। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে আসে ৮১ রান।

Reneta

মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি উইকেট। ঢাকার দুই ওপেনার রবিউল ইসলাম রবি ও নাঈম শেখ রান আউটের শিকার হন।

টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশালের ইনিংস ভেঙে পড়ে রবিউলের ঘূর্ণিতে। এ অফস্পিনার একাই তুলে নেন ৪ উইকেট। তামিম ইকবাল ৩১, তৌহিদ হৃদয় ৩৩ করলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দলটি। ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তারা তেলে ১০৮ রান।

বাঁহাতি পেসার শফিকুল ইসলাম নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও নাঈম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT