চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম গানেই ‘গানের রাজা’ শফিকুলের বাজিমাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
বিনোদন
A A

চ্যানেল আই আয়োজিত শিশুদের সংগীত রিয়্যালিটি শো ‘গানের রাজা’ প্রতিযোগিতায় তিনজন সেরা হলেও শীর্ষ পাঁচজন শিল্পীকে নিয়ে ৫টি মৌলিক গান করার ঘোষণা দিয়েছেন ওই আসরের অন্যতম বিচারক ইমরান মাহমুদুল। তার অংশ হিসেবে ইমরান ফিচারিং শফিকুলের প্রথম মৌলিক গান ‘ভাবতে ঘেন্না লাগে’ ছাড়া হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ইমরানের তত্ত্বাবধানে ৩ আগস্ট বিকেলে প্রকাশ হওয়া অভিষেক গান দিয়ে বাজিমাৎ করে প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নেত্রকোনা জেলার শফিকুল ইসলাম। যে গানের গল্প নির্ভর ভিডিওতে প্রথমবারের মতো মডেল হিসেবে দেখা গেছে অভিনেতা ফজলুর রহমান বাবুকে। আরও ছিলেন বাঁধন লিঙ্কন ও সারিকা সাবা। মাত্র দু’দিনে এ গানটি দেখেছেন ১০ লাখে বেশি দর্শক।

সিমভি’র ইউটিউব চ্যানেলে ইমরান ফিচারিং শফিকুলের এ গানটি দেখে মন্তব্য করেছেন ৫ হাজারের বেশি দর্শক। প্রতিটি মন্তব্যই চোখে পড়েছে ইতিবাচক। শফিকুলের মৌলিক গানের পাশাপাশি তাকে সুযোগ দেওয়ার জন্য ইমরানকে ভূয়সী প্রশংসা করেছেন হাজারও দর্শক।

ইমরান নিজেও ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’র মঞ্চ থেকে বেরিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন প্লেব্যাক, মিউজিক ভিডিওতে। দেশ, বিদেশ মাতাচ্ছেন স্টেজ শো দিয়ে। এই সংগীত তারকা বললেন, রিয়্যালিটি শো থেকে বের হয়ে অনেকেই মৌলিক গানের জন্য হতাশ হয়ে পড়েন। নিজেই এটা ফেস করেছি।

ইমরান যেহেতু ‘গানের রাজা’র বিচারক ছিলেন, তাই তিনি চান না তার বাচ্চারা ওখান থেকে বেরিয়ে কোনো হতাশার সম্মুখীন হয়। সেজন্য শীর্ষ পাঁচ প্রতিযোগী’র জন্য পাঁচটি মৌলিক গান করেছেন। শফিকুলের গাওয়া লোক আঙ্গিকের ‘ভাবতে ঘেন্না লাগে’ গানটি লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতায়োজন করেছেন সংগীত তারকা ইমরান মাহমুদুল। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

শফিকুল প্রসঙ্গে ইমরান বলেন, প্রতিযোগিতার দিনগুলোতে শফিকুলের মধ্যে সম্ভাবনা দেখেছি। ওর কণ্ঠে যে ধরনের গান মানায়, প্রতিযোগিতায় সে যে ধরনের গান গেয়েছে, তেমনই একটি গান তৈরি করেছি। যেমনটা চেয়েছিলাম, ও তেমনই গেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানচ্যানেল আই গানের রাজালিড বিনোদনশফিকুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT