স্পোর্টস

প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট ভারত

প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট ভারত

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটিতে শ্রীলংকার ঘুর্ণি বলের দাপটের পরও চেতাশ্বার পুজারার অপরাজিত ১৪৫ রানের অসাধারণ এক ইনিংসের সুবাদে ম্যাচের তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ভারত ৩১২ রান সংগ্রহ করেছে। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান সংগ্রহ করেন অমিত মিশ্রা।

চেতাশ্বার পুজারা এবং অমিত মিশ্রের ১০৪ রানের জুটি ভারতকে বড় সংগ্রহ এনে দেয়। এ দুজন ছাড়া ভারতের অন্যসকল ব্যাটসম্যানই চরমভাবে ব্যর্থ হন। তৃতীয় সর্বোচ্চ ২৬ রান করেন রহিত শর্মা।

বৃষ্টি বাধার মধ্যে পরা কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শ্রিলঙ্কার পক্ষে সফলতম বোলার গতিময় ধাম্মিকা প্রাসাদ চারটি উইকেট শিকার করেন। এছাড়াও ঘুর্ণি বোলার রঙ্গনা হেরাথ তিনটি শিকার লাভ করেন। নুয়ান প্রদিপ, অ্যাঞ্জেলো মেথিউস এবং থারিন্ডু কুশাল একটি করে উইকেট পান।

এর আগে ভারত-শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত দুই টেস্ট ফলাফলে সমতায় রয়েছে। প্রথম টেস্ট লঙ্কানদের জয়ের পর দ্বিতীয় টেস্টে জয় পায় ভারত।

বিষয়:ভারত-শ্রীলঙ্কা ক্রিকেটশ্রীলঙ্কা-ভারত ক্রিকেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…