চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আমন্ত্রিত দলই যাচ্ছে না ইসি সংলাপে

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৫:৪২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
নির্বাচন কমিশন-মন্ত্রণালয়

নির্বাচন কমিশনের-ইসি সংলাপের আমন্ত্রণ পাওয়া প্রথম দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ সংলাপে না আসার কথা জানিয়েছে। কারণ হিসেবে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দেশের বন্যাদুর্গত মানুষকে ত্রাণ দেওয়ার কথা উল্লেখ করেছে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ বৃহস্পতিবার সকালে শুরু হওয়ার কথা থাকলেও বিএনএফ না অাসায় তা শুরু হবে বিকাল থেকে সাংস্কৃতিক মুক্তিজোটের সঙ্গে সংলাপের মাধ্যমে।

নিবন্ধন তালিকার ক্রমের নিচের দিক শুরু হওয়া তৃতীয় ধাপের এ সংলাপে প্রথম আমন্ত্রিত দল ছিল বিএনএফ। মঙ্গলবার বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংলাপে অংশ নিতে না পারার কথা বলা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনএফ এর জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য নিয়ে গঠিত বিভিন্ন প্রতিনিধি দল বিভিন্ন জেলা উপজেলায় বন্যার্তদের সহযোগিতায় কাজ করছে। ২৪ আগস্ট তাদের পূর্ব নির্ধারিত ত্রাণ বিতরণ কর্মসূচি থাকায় একই দিন সংলাপে তাদের অংশগ্রহণ প্রায় অসম্ভব।

তারা সংলাপ সূচির এক মাসের মধ্যে তাদের সংলাপের তারিখ পুনর্নির্ধারণের জন্য কমিশনকে অনুরোধও করে। তবে বিএনএফ’র সূচি পুনর্নির্ধারণের ব্যাপারটি আপাতত বিবেচনায় নাই বলে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান আরজু।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বিএনএফ’র প্রস্তাব আমরা পেয়েছি। তবে তাদের এ প্রস্তাব আপাতত বিবেচেনায় নেই। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে আমাদের নির্ধারিত যে রোডম্যাপ তাদের প্রস্তাবিত সময় তাকে অতিক্রম করবে।

Reneta

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এর আগে জানিয়েছেন, ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এরমধ্যে ঈদের আগে ২৪ আগস্ট থেকে ৬টি দলের সঙ্গে সংলাপ হবে। ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে। ইতোমধ্যে এদের কাছে আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঈদের পর ১০ সেপ্টেম্বর সকালে ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস, বিকাল ৩টায় ইসলামী ঐক্যজোট, ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কল্যাণ পার্টি ও বিকাল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সঙ্গে সংলাপে বসবে কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

সংলাপে সুশীল সমাজের ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন সংলাপে বসে। এই দুই দিনে অর্ধশত গণমাধ্যম প্রতিনিধির কাছ থেকে কমিশন বিভিন্ন পরামর্শ গ্রহণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনরাজনৈতিক দলসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না’- গ্রেপ্তারকাণ্ডে সরব পরীমনি

জুলাই ১১, ২০২৬
The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT