চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রথম আন্তর্জাতিক ম্যাচে সেরা হবো ভাবতেও পারিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সাউথ কোরিয়ার বিপক্ষে নামার আগে নিয়মিত গোলরক্ষক আবু নিপ্পনের ভারত ম্যাচে করা ‘শিশুতোষ’ সব ভুল নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ কোচ গোবিনাথ কৃষ্ণমূর্তিকে। নিপ্পনকে বাইরে রেখে তিনি জায়গা করে দেন বিপ্লব কুজুকে। ফল মিলেছে হাতেনাতেই।

প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে নেমেই বাজিমাত করেছেন বিপ্লব। বাংলাদেশ জয় পায়নি। কিন্তু দারুণ খেলেছে। দলের মতো স্বাগতিক গোলরক্ষক নিজেও উজ্জ্বল দিন কাটিয়েছেন। আবাহনীতে খেলা গোলরক্ষক কোচের আস্থার প্রতিদান দিয়ে হয়েছেন ম্যাচসেরা। বাংলাদেশ ৩-২ গোলে হারলেও ম্যাচের সেরার বেছে নিতে ভাবতে হয়নি।

মাঠের উজ্জ্বলতা ঠিকরে পড়ল সংবাদ সম্মেলন কক্ষেও। দিনের নায়ক বিপ্লবকে নিয়ে সবার আগ্রহটা ছিল দেখার মতো। বিপ্লবও মেটালেন সবার জিজ্ঞাসু পিপাসা। খুলে দিলেন মনের দুয়ার।

‘আগের ম্যাচে বাজেভাবে হারার পর কোচ আমাদের অনেক সাহস জুগিয়েছেন এই ম্যাচের জন্য। আমরাও চেষ্টা করেছি ময়দানে তার পরিকল্পনা মতো খেলতে। কোরিয়া ম্যাচের অনেক ভিডিও দেখেছি, তারা কীভাবে আক্রমণে যায়, নিচে নামে সেটা আমরা বুঝেছি। শেষ কথা হল, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলায় আমরা ভালো খেলতে পেরেছি।’

‘এটা আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আমি সাধ্যমতো খেলার চেষ্টা করেছি। প্রথম ম্যাচে আমি সেরা খেলোয়াড় হবো ভাবতেও পারিনি।’

সমতায় থাকা অবস্থায় কোচ কী নির্দেশনা দিয়েছিলেন? বিপ্লব বলেন, ‘কোচ বলেছেন আক্রমণেও উঠতে হবে, নিচে নেমে রক্ষণভাগ ভালোভাবে সামলাতে হবে। এটা মেনেই খেলেছি। শেষ দুটি গোল হয়ে গেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীগোবিনাথ কৃষ্ণমূর্তিবাংলাদেশবাংলাদেশ জাতীয় হকি দলবিপ্লবলিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

চুক্তি না করলে ইরানে ‘ভয়াবহ পরিস্থিতির’ জন্য ট্রাম্পের হুমকি

এপ্রিল ৫, ২০২৬

গাড়ির জ্বালানি নিতে চালক-মালিকদের ভোগান্তি কমছে না

এপ্রিল ৫, ২০২৬

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি

এপ্রিল ৫, ২০২৬

র‍্যাব পুনর্গঠন ও সংস্কার বিষয়ে যা জানালেন র‍্যাব ডিজি

এপ্রিল ৫, ২০২৬

রেকর্ড আটবার সেমিতে ম্যানসিটি, হালান্ডের মৌসুম ‘যথেষ্ট ভালো ছিল না’

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT