চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমে ভ্যাকসিন নেবেন ট্রাম্প প্রশাসনের কিছু সিনিয়র সদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন ট্রাম্প প্রশাসনের কিছু সিনিয়র সদস্য। কর্মকর্তারা জানিয়েছেন, এই সপ্তাহেই হোয়াইট হাউজের কিছু কর্মীকে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

তবে গত রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দ্রুত ভ্যাকসিন শুধু কিছু বিশেষ ক্ষেত্রে দেওয়া হবে।

এই ভ্যাকসিন করোনাভাইরাস থেকে ৯৫ শতাংশ সুরক্ষা দেবে বলে পরীক্ষণে জানা গেছে। গত শুক্রবার সেটিকে নিরাপদও ঘোষণা করে মার্কিন নিয়ন্ত্রকরা।

প্রথম ত্রিশ লাখ ভ্যাকসিন ডোজ এখন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের কয়েক ডজন জায়গায় বিতরণ চলছে। রোববার প্রথমবারের মতো সেটা সরবরাহ করা হয় মিশিগান থেকে। সঙ্গে বেশ কিছু স্বাস্থ্য কর্মকর্তা এবং প্রথম ভ্যাকসিন নেওয়ার মতো বয়স্ক লোকেরা সোমবার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার অপেক্ষায় রয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে শনিবারেই ৩০০০ মানুষের মৃত্যু হয়। ভ্যাকসিন বিতরণকে করোনাভাইরাস মহামারী আটকানোর একটি টার্নিং পয়েন্ট হিসেবেই বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ) শুক্রবার এই ভ্যাকসিনের জরুরি ব্যবহারের  অনুমোদন দেয়। এরই মধ্যে যুক্তরাজ্যে বিতরণ করা শুরু হয়েছে ফাইজারের ভ্যাকসিন। এর আগে কানাডা, বাহরাইন ও সৌদি আরবেও অনুমোদন পায় ফাইজার।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে খুব কাছে থেকে কাজ করছেন যারা তারাই প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন পাবেন। পরে সরকারের তিনটি শাখাতেই কর্মকর্তাদের ভ্যাকসিন দিতে বলা হবে। সেগুলো হলো হোয়াইট হাউজ, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট।

সরকার যেন কোনো বাধা ছাড়াই জরুরি কার্যক্রম চালিয়ে যেতে পারে সেটাই নিশ্চিত করবে ভ্যাকসিন।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসট্রাম্পফাইজার ভ্যাকসিনভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশি ডাক্তারের মৃত্যু

পরবর্তী

দুই শিশুকে অপহরণের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড

পরবর্তী

দুই শিশুকে অপহরণের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড

‘স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পানির সংকট ভাইরাসের ঝুঁকি বাড়িয়ে তুলছে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT