চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার শাহরুখের সঙ্গে পর্দায় স্ত্রী গৌরী খান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ২৭, জুলাই ২০১৯
বিনোদন
A A

একের পর এক ফ্লপ ছবির পর থেকে ছবি বাছাইয়ের ক্ষেত্রে বর্তমানে বেশ সচেতন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বেশ কিছু ছবি হাতে থাকা সত্ত্বেও বেশ দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন এই তারকা।

ফলে সঠিক ভাবে ঘোষণা আসছে না কোন ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে পরিচালক ও প্রযোজক করণ জোহরের ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেন শাহরুখ।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবির পরিচালক পুনিত মালহোত্রার পরিচালনা ও করণ জোহরের প্রযোজনার পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। তবে এ ছবির অন্যতম আকর্ষণ হল শাহরুখের স্ত্রী গৌরি খান! কারণ শাহরুখের সাথে তাকে প্রথমবারের মত পর্দায় দেখবেন দর্শকরা।

অনেকেই এটিকে শাহরুখের কৌশল হিসেবে দেখছেন, দর্শককে প্রেক্ষাগৃহে আনতে এবার স্ত্রীকে নিয়ে পর্দায় আসছেন বলিউড বাদশা। তবে গৌরী খান পর্দায় কী ভূমিকায় আসবেন, এ  বিষয়টি এখনো পরিষ্কার নয়।

বর্তমানে করণ ব্যস্ত তার পরবর্তী কাজ নিয়ে। ছবিটির নাম ‘তখত’। যেখানে থাকবে তারকাদের ব্যাপক সমারোহ। ছবিতে অভিনয় করবেন কারিনা কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, ভূমি পেড়নেকর, অনিল কাপুর, জাহ্নবী কাপুর সহ আরো অনেকেই।

এর আগেও একসাথে অনেক ছবিতেই কাজ করেছেন বলিউড পরিচালক করণ জোহর ও সুপারস্টার শাহরুখ খান। ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে শুরু করে ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘মাই নেম ইজ খান’ সুপার হিট করেছিলো ভারতীয় বক্স অফিসে।

Jui  Banner Campaign
ট্যাগ: করণ জোহরগৌরী খানবলিউডবাদশাশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT