বিনোদন

প্রথমবার পরিচালনায় কবি শ্রীজাত, অভিনয় করবেন সৃজিত

শ্রীজাতের প্রথম সিনেমার নাম হতে যাচ্ছে ‘মানবজমিন’, শিগগির শুটিংয়ে নামবেন...

প্রথমবার পরিচালনায় কবি শ্রীজাত ও অভিনেতা সৃজিতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীজাত ও সৃজিতের ছবি, যেখানে তারা একসঙ্গে দেখা যাচ্ছে, সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কবিতায় মানুষের মন জয় করেছেন পশ্চিমবাংলার জনপ্রিয় কবি শ্রীজাত। প্রথমবারের মতো এবার তিনি চলচ্চিত্র নির্মাণে পা রাখতে যাচ্ছেন।

যদিও প্রথম সিনেমায় আসার খবর আগেই ঘোষণা করেছেন শ্রীজাত। তার ভক্তরা এতোদিনে জেনে গেছেন, সিনেমাটির নামও! নতুন খবর হলো শ্রীজাতের প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পশ্চিমবাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী।

হ্যাঁ, শ্রীজাতের প্রথম সিনেমা ‘মানবজমিন’ এ বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন সৃজিত। মঙ্গলবার দুপুরে সেটাই জানালেন এই ছবির প্রযোজক রানা সরকার।

ফেসবুকে প্রযোজক জানান, হিরো-হিরোইন ফাইনাল হওয়ার আগেই শ্রীজাতর ছবিতে একটা বিশেষ কাস্টিং লক হয়ে গেলো, শ্রীজাতর ছবি মানবজমিন-এ অভিনয় করবেন সৃজিত। এই পোস্টে তিনি আরো জানান, ছবির শুটিং শুরু হচ্ছে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে।

কলকাতার সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শ্রীজাত জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে চলচ্চিত্র পরিচালনার স্বপ্নকে লালন করেছেন শ্রীজাত। অনেক দিন ধরেই তার মনে এমন কিছু কথা জমা রয়েছে, যা মানুষকে বলতে চান। সেই কথাই এবার সিনেমার মাধ্যমে বলবেন পরিচালক শ্রীজাত।

সিনেমার চিত্রনাট্যের পাশাপাশি নিজের ছবির জন্য গানও লিখছেন শ্রীজাত। আর তার লেখা গানে সুর সাজাবেন জয় সরকার।

বিষয়:অভিনয় অভিনেতা পরিচালক প্রথম সিনেমা মানবজমিন শ্রীজাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…