জনগণের চাওয়া অনুযায়ী প্রত্যাশা পূরণ হবার কারণে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম মন্তব্যের মধ্য দিয়ে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।
এবার ৮০ লাখ ব্যক্তিকে ভোটার করার টার্গেট নিয়ে প্রায় ৫৩ হাজার তথ্য সংগ্রহকারী সবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ১৩ মে পর্যন্ত। এবারই প্রথমবার নিজ পরিচয়ে তৃতীয় লিঙ্গদের ভোটার করা হচ্ছে।
‘নির্ভুল তথ্য দিন, সঠিক জাতীয় পরিচয়পত্র বুঝে নিন’ এই শ্লোগানকে সামনে রেখে শুরু হল ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। দেশে মোট ভোটার ১০ কোটি ৪৩ লাখ। যাদের বয়স ১৮ পার হয়নি কিন্তু ১৬ হয়েছে এবার তাদেরও তথ্য নেবে ইসি।
জীবিত ভোটরা যেন কোনক্রমে মৃত ভোটার না হয়ে যায় এবং কোন ফাঁক গলিয়ে কেউ যেন দ্বৈত ভোটার হবার চেষ্টা না করে এমন সর্তকতাসহ ১৬টি নির্দেশনা দিয়ে সারাদেশের বিভিন্ন স্থান থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে ইসি। সকালে রাজবাড়ী জেলায় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
তবে ভোটার তালিকার মধ্যে কোন অবস্থায় যেন রোহিঙ্গা ভোটার না হতে পারেন সেই কারণে রোহিঙ্গা প্রবণ ৩২ টি উপজেলাকে বিশেষ সর্তকতা জারি করে আলাদা টিম গঠন করেছে ইসি। ভোটার হালনাগাদ করার শুরু দিন ভোটাররা কেন ভোট কেন্দ্রে যান না সে বিষয়ে কথা বলে ইসি।
২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু করকে ইসি।
বিস্তারিত ভিডিও লিঙ্কে:








