চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার একসঙ্গে তাহসান, নিশো ও অপূর্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’-এ প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন সময়ের অত্যন্ত জনপ্রিয় তিন তারকা তাহসান
খান, জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশো। প্রযোজনা সংস্থা গুড কোম্পানির প্রযোজনায় আগামী ২৩ জানুয়ারি থেকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’- এ দেখা যাবে ৬০ মিনিট দৈর্ঘ্যরে ওয়েব ফিল্মটি। ওয়েব ফিল্মটির পরিচালনা করেছেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।

ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সঙ্কটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনী। জীবনকে তারা কিভাবে দেখেন এবং প্রাপ্তি-অপ্রাপ্তির নানান হিসেবের বিভিন্ন ঘটনা গল্পটিতে প্রাধান্য পেয়েছে।

পরিচালক শিহাব শাহীন এ ওয়েব ফিল্ম নিয়ে বলেন, ‘এই তিন তারকাকে একসাথে পাওয়া দুরূহ হলেও গল্পের প্রয়োজনেই প্রথমবারের মতো একসাথে তাদেরকে নিয়ে কাজ করছি। নির্মাণের দিক দিয়ে কাজটি করা হয়েছে চলচ্চিত্রের আদলে। নির্মাণ, গল্প ও অভিনয় সবকিছুতেই রয়েছে চলচ্চিত্রের আবহ। তাছাড়া, বিনোদনের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই নতুন ধরনের আইডিয়া ও কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আমাদের উৎসাহিত করছে। প্রেম-ভালোবাসা ও জীবন দর্শনের মজাদার ও উপভোগ্য দিক নিয়ে নির্মিত নতুন ধরনের কাজটি আশা করি দর্শকপ্রিয়তা পাবে।’

অভিনেতা তাহসান খান বলেন, ‘সময়ের বিবর্তনে বড় পর্দা ও টেলিভিশনের পরে এখন মোবাইল ফোনের পর্দায় চলে আসছে উন্নতমানের কন্টেন্ট, যার রয়েছে অন্য ধরনের আবেদন। মূল বিষয়টি হচ্ছে, কন্টেন্ট বা বিষয়বস্তু যদি আকর্ষণীয় হয়, দর্শক তা দেখবেই এবং প্রযোজনা ও বিজ্ঞাপন থেকে শুরু করে অন্যান্য আর্থিক অনুষঙ্গগুলোর ব্যবস্থাপনা আরো ভালো হবে।’

তিন তারকার প্রথমবার একসাথে কাজ করার প্রসঙ্গে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘আমরা তিনজনই একসাথে অভিনয় করতে পারছি, এটা আমার কাছে দারুণ একটি ব্যাপার। বিশেষ করে, আমাদের তিনজনের মধ্যে পর্দার বাইরেও রয়েছে চমৎকার বন্ধুত্ব। শিহাব শাহীনের মতো অভিজ্ঞ একজন পরিচালকের সাথে কাজ করার কারণে তা এক নতুন মাত্রা পেয়েছে।’

Reneta

অভিনেতা আফরান নিশো বলেন, ‘অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এক ধরনের আর্কাইভ এর মতো। তবে কাজটি কতবার দেখা হলো বা কতজন দশক দেখলেন সেই সংখ্যাটাই সেই কাজটির মান নির্ণায়ক নয়। এসব প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ছে, কাজের পরিমাণ বাড়ছে, সেই সাথে দর্শকের সংখ্যাও। এসবই আমাদের জন্য আশার বিষয়। আমি বিভিন্ন ধরণের চরিত্র করতে পছন্দ করি, সে কারণে এই কাজটি করে যথেষ্ট আনন্দ পেয়েছি’।

জানুয়ারির শুরু থেকে মাঝামাঝি রাজধানীর উত্তরার বিভিন্ন শুটিং লোকেশনে কাজ করেছেন এ ওয়েব ফিল্মের কলাকুশলীরা। তিন তারকার পাশাপাশি ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, রাইসা অর্পা, নাজয়িা হক র্অশা, রিফাত জাহান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বতাহসাননিশোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT