চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো ‘শিশু বাজেট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৫
অর্থনীতি
A A

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ‘শিশুবাজেট’ প্রস্তাব করা হয়েছে। ‘শিশুবাজেট’ প্রস্তাক করে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল অাব্দুল মুহিত বলেছেন, আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলো এবারের বাজেটে।

তিনি বলেণ, প্রতিশ্রুতি অনুযায়ী শিশু সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় প্রথমবারের মতো ‘শিশুদের নিয়ে বাজেট ভাবনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখান থেকে জাতীয় বাজেটে শিশুদের উন্নয়নে যে বরাদ্দ প্রদান করা হচ্ছে বা যে সকল কার্যক্রম গ্রহণ ও নীতিকৌশল প্রয়োগ করা হচ্ছে সে সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে।

অর্থমন্ত্রী বলেন, শিশুবাজেট প্রণয়ন করার আগে এসব কার্যক্রম চিহ্নিতকরণ এবং তাদের প্রভাব মূল্যায়নের জন্য একটি উপযুক্ত কাঠামো প্রণয়ন প্রয়োজন। কাজটি পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

‘শিশুদের জন্য বাজেট ভাবনা’ প্রতিবেদন থেকে জানা যায়, শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় না থাকলেও মহিলা ও শিশুসহ অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দ রাখা হয় শিশুদের জন্য।

২০১৫-১৬ অর্থবছরে পাঁচটি মন্ত্রণালয়ের অধীনে শিশুদের জন্য বরাদ্দ রয়েছে।

শিগগিরই ‘স্ট্রেথেনিং ক্যাপাসিটি ফর চাইল্ড ফোকাসড বাজেটিং ইন বাংলাদেশ’ প্রকল্প গ্রহণ করা হবে। যার কার্যক্রম আগামী জুলাই থেকে শুরু হবে বলেও জানান অর্থমন্ত্রী।

Reneta

প্রকল্পটি বাস্তবায়িত হলে শিশুদের কল্যাণে বরাদ্দ করা সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রিপোর্টিং এর ক্ষেত্রে অর্থ বিভাগ ও শিশুখাত সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সক্ষমতা বাড়বে বলেই আশা তার।

শিশু অধিকার সংরক্ষণের কথাও উঠে আসে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পোশাক শিল্প কারখানায় নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ছয়টি শিশুবিকাশ কেন্দ্রে দুস্থ, এতিম, অসহায় পথশিশুদের আশ্রয়, খাদ্য, বস্ত্র, শিক্ষার উপকরণ, স্কুলে যাওয়ার সুযোগ, স্বাস্থ্যসেবা, খেলাধূলার সুযোগ সৃষ্টির মতো পদক্ষেপও থাকবে শিশু অধিকার সংরক্ষণের কার্যক্রমে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT