চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো ভোটাধিকার পাবেন সৌদি নারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের নারীরা দেশটির ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোটদানের জন্য নিবন্ধিত হচ্ছেন। রাজ্যটির প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাটিকে অংশীদারিত্বের ভিত্তিতে সমাজ গঠনের প্রক্রিয়ায় একটি তাৎপর্যপূর্ণ অর্জন বলে উল্লেখ করেছেন।

চলতি বছরের শেষে দেশটির অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে নারীরা ভোটাধিকার পাবেন। অত্যন্ত সীমিত অধিকার পাওয়া সৌদি নারীরা নতুন এই অর্জনের ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন।

মদিনা এবং মক্কায় রোববার নির্বাচনী অফিসের উদ্বোধন করার পর জামাল আল-সাদী এবং সাফিনাজ আবু আল-শামাত নামে দুই নারী শহর দুটিতে ভোটার হিসেবে প্রথম নিবন্ধিত হন বলে দেশটির গণমাধ্যম সৌদি গেজেট সূত্রে জানা গেছে।

ভোটারদের নিবন্ধনের কাজ ২১ দিন ধরে চলবে। প্রথম নারী হিসেবে কেন্দ্রে উপস্থিত হওয়ার সঙ্কল্প ছিলো বলে জানান শামাত। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ নারীদের জাতীয় দায়িত্ব।

নির্বাচনে নারীদের কম অংশগ্রহণ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টির প্রেক্ষিতে ২০১১ সালে সৌদি রাজা আব্দুল্লাহ নির্বাচনে নারীদের অংশগ্রহণের অধিকারের ব্যাপারে আভাস দিয়েছিলেন।

অ্যাক্টিভিস্টরা এই উদ্যোগকে একধরনের অগ্রগতি হিসেব উল্লেখ করলেও নারীদের সমানাধিকার পেতে আরও অনেক দুর যেতে হবে বলে জানান।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এর কারেন মিডেলটন এই উদ্যোগকে স্বাগত জানালেও সৌদি আরবে লিঙ্গ বৈষম্য দূর করার পথে একে একটি ক্ষুদ্র অর্জন বলে মন্তব্য করেন।

সৌদি সমাজে নারীদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, নারীদের এখানে গাড়ি চালানোর অধিকার নেই। ভ্রমণে, আর্থিক কাজে অথবা উচ্চ শিক্ষায়, অথবা বিবাহের ক্ষেত্রে এখনোও তাদের পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়।

ডিসেম্বরের আসন্ন নির্বাচন বিষয়ক এক কর্মশালায় নির্বাচনে প্রতিদন্দ্বিতাকারী ২১ জন নারীর একজন হাইফা-আল-হাবাবি (৩৬) বলেন, তিনি পরিবর্তনের প্রতিশ্রুতিতে প্রচারাভিযান চালাবেন।

তিনি বলেন, এতদিন ধরে চলে আসা ধারার পরিবর্তন করতে হবে। পরিবর্তনই জীবন। সরকার আমাদের এই সুবিধা দিয়েছেন এবং আমি এর পূর্ণাঙ্গ ব্যবহারের উপর জোড় দিচ্ছি।

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংককে বোমা হামলাকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ

পরবর্তী

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা

পরবর্তী

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা

প্রণব মুখার্জির স্ত্রীর শেষকৃত্য শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT