মিয়ানমারের প্রধান বিরোধী দলীয় নেতা অং সান সুচি প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন। সফরকালে তিনি মিয়ানমার ও চীনের সীমান্ত এলাকায় বিরাজমান অস্থিরতা নিয়ে আলোচনা করবেন।
বুধবার সুচি চীনের প্রধানমন্ত্রী জিং জিপিং এবং উপপ্রধানমন্ত্রী লি কিকিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুই দেশের সীমান্তে বিচ্ছিন্ন সংঘর্ষের কারণে সম্প্রতি দেশ দুটির মধ্যে শীতল সর্ম্পক বিরাজ করছে।
গত মার্চ মাসে চীনের ইউনান প্রদেশের পশ্চিমাঞ্চলের কংকাঙ্গে মিয়ানমারের বিদ্রোহীরা হামলা চালিয়েছিল। মিয়ানমার প্লেন থেকে নিক্ষিপ্ত বোমায় প্রায় ৫ জন ইউনানি নিহত হয়েছিল। এর প্রতিক্রিয়ায় চীন সীমান্তে টহল বাহিনী পাঠায়।







