বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাছে জানতে চাওয়া হয়েছিল, পৃথিবীর সবাই ওমিক্রন ধরনে আক্রান্ত হবেন কিনা? জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ বিষয়ক কারিগরি বোর্ডের প্রধান মারিয়া ভ্যান কার্কহোভ বলেন, সংক্রমণ বিবেচনায় ডেল্টার পর ওমিক্রন জায়গা করে নিয়েছে। ওমিক্রন ধরণ ব্যাপক হারে মানুষজনের মাঝে ছড়িয়ে পড়ে।
তবে প্রত্যেকেই যে ওমিক্রনে আক্রান্ত হতে পারেন, এমন সম্ভাবনাকেও নাকচ করে দেন তিনি। তবে আশঙ্কার কথা হিসেবে তিনি বলেন, ব্যাপক হারে এই ধরনটি সংক্রমিত হচ্ছে। রবিবার একটি অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

ওমিক্রন ধরন ডেল্টা ধরনের চেয়ে কম মারাত্মক হলেও এখনো এটি বিপজ্জনক ভাইরাস বলে মন্তব্য করেন তিনি।
ভ্যাকসিনের উপর জোর দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে রোগ ও মৃত্যু থেকে নিরাপদ থাকা যায়।
এর আগে যুক্তরাজ্যের সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্তোনি ফাউসি করোনাকে নিয়ন্ত্রণযোগ্য অসুখ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, করোনাভাইরাসকে চিরতরে দূর করা সম্ভব। তবে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব।







