চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাহার নয়, প্রাথমিকের শিক্ষকদের অনশন স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
ধর্মঘট

বেতন বৈষম্য নিরসনের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের অনশন কর্মসূচি স্থগিত করেছেন। তবে তাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়নি জানিয়ে শিক্ষক নেতারা বলছেন, এ নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি আশ্বাস চান তারা।

সোমবার সন্ধ্যায় শহীদ মিনারে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এই সমস্যা সমাধানে সকল পক্ষকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে বলেন, আমাদের মন্ত্রণালয়ের যুক্তিটা আমরা তুলে ধরবো, আলোচনার মধ্য দিয়ে টেবিলে বসে এই সমস্যার সমাধান হবে।

“কিন্তু এজন্য জীবন দিয়ে আন্দোলন করার কোন দরকার আছে বলে আমরা মনে করিনা।”

Banglabid

মন্ত্রীর এমন বক্তব্যের পর শহীদ মিনারে সমবেত শিক্ষকরা তাদের দাবি-দাওয়ার পক্ষে স্লোগান দিয়ে বলেন, ‘জীবন দেওয়ার দরকার আছে। দরকার আছে।’

এর আগে, দাবি মানার আশ্বাসে সহকারী শিক্ষকরা তিন দিনের অনশন ভাঙবেন বলে জানান বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের একটি প্রতিনিধিদলের বৈঠকের পর এই কথা জানান তিনি।

কিছুক্ষণের মধ্যে শহীদ মিনারে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নিজে শিক্ষকদের অনশন ভাঙাবেন বলে জানান প্রাথমিক শিক্ষকদের এই নেতা।

Reneta

এই বৈঠকের আগে অনশনের তৃতীয় দিনে বৈষম্য দূর করতে পদক্ষেপ ঘোষণার আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছিলেন অনশনকারীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার থেকে শুরু হওয়া এই অনশন কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষক অংশ নিচ্ছেন। তিনদিনের অনশনে প্রায় অর্ধশত শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনদিন না খেয়ে থাকায় বেশ কয়েকজন শিক্ষককে শিরায় স্যালাইন দিয়ে রাখা হয়েছে। অসুস্থদের মধ্যে আহসান হাবিব সাগর নামের এক শিক্ষকের অবস্থা কিছুটা গুরুতর বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক অনলাইন সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ।

আহসান হাবিব চ্যানেল আই অনলাইনকে বলেন: আগের বেতন স্কেলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পেতেন।

কিন্তু ২০১৫ সালের বেতন কাঠামোতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্যবধান তিন ধাপ। এখন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে বেতন পাচ্ছেন। আর প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০তম গ্রেডে। সহকারী শিক্ষকরা এই বৈষম্য নিরসনে প্রধান শিক্ষকদের এক ধাপ নিতে ১১তম গ্রেডে বেতন চাই।

শনিবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। শীতের রাতেও শিক্ষকেরা শহীদ মিনারে অবস্থান করেন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে এই কর্মসূচি পালিত হয়। সহকারী শিক্ষকদের আটটি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।

সোমবার শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শহীদ মিনারে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল রোববার শিক্ষকদের অনশনে সংহতি জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়ায় গ্রেপ্তার ‘অস্তিত্ব’ নির্মাতা অনন্য মামুন

পরবর্তী

কেনো অস্ত্র হাতে স্বাধীনতা সংগ্রামে নেমেছিল বীর বাঙালি

পরবর্তী
রক্তের ইতিহাস বাংলাদেশ

কেনো অস্ত্র হাতে স্বাধীনতা সংগ্রামে নেমেছিল বীর বাঙালি

যুব বিশ্বকাপ: বড় স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডে ছোটরা

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT