চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রত্যাশা’ পূরণের আশা নিয়ে গণভবনে ঐক্যফ্রন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ন ০৭, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন জোটের সাথে দ্বিতীয় দফার সংলাপে বসেছেন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। 

বেলা ১১টার দিকে গণভবন এ সংলাপ শুরু হয়।

এর আগে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘সংলাপে প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করছি।’

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে পৌঁছান ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মোস্তফা মহসীন মন্টু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, আবদুল মালেক রতন ও সুলতান মোহাম্মদ মনসুর।

আ স ম আব্দুর রব বলেন, সব বিষয়ে আলোচনা হবে। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, ইভিএম বাতিলসহ সব বিষয়ে আলোচনা হবে৷ আলোচনা ভালো হবে আশা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ১০ নেতা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে অংশ নিয়েছেন।

Reneta

আর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতা  সংলাপে অংশ নেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা ছাড়াও ১৪ দলীয় জোটের পক্ষে সংলাপে অংশ নেন; ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট আনিসুল হক, দীপু মণি, শ. ম. রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের মধ্যে কামাল হোসেন ছাড়াও আছেন, আ স ম আব্দুর রব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, আবদুল মালেক রতন ও সুলতান মোহাম্মদ মনসুর।

গত বৃহস্পতিবার গণভবনে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্ট দাবি করে, বিশেষ কোনো সমাধান হয়নি।  আন্দোলন চলবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সংলাপে অনেক বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আরো আলোচনা চলবে।

এরই মধ্যে গত ৪ নভেম্বর ৭ দফা দাবির সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আবারো চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

চিঠি পেয়ে ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় সংলাপের জন্য বুধবার দিন নির্ধারণ করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্যফ্রন্টঐক্যফ্রন্ট নেতারাগণভবনড. কামাল হোসেনলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT