চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাশা জানিয়ে প্রার্থীদের উদ্দেশে ভিডিও পাঠাচ্ছেন সন্দ্বীপের ভোটাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে নিজেদের মতামত তুলে করে অনলাইনে ভিডিও পোস্ট করছেন সন্দ্বীপের ভোটাররা।

এই নিয়ে ‘কেমন সন্দ্বীপ চাই’ নামে ফেসবুকে একটি ইভেন্টও খোলা হয়েছে। সেখানে দলমত নির্বিশেষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করা সন্দ্বীপের অধিবাসীরা ভিডিও পোস্ট করছেন।

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে কাছের দ্বীপ উপজেলা সন্দ্বীপের সংসদীয় আসন চট্টগ্রাম-৩। এখানকার ভোটার সংখ্যা দুই লাখের কিছু বেশি। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষাধিক সন্দ্বীপবাসী বসবাস করছে।

সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দ্রুতই সন্দ্বীপ জাতীয় বিদ্যুৎ গ্রিডের সাথে সম্পৃক্ত হবে। সন্দ্বীপের খুব কাছের ভাসান চরে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্থানান্তরিত করার প্রক্রিয়াও চলছে।

আয়োজকরা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ব্যবহার করে পৃথিবীর নানা প্রান্তে অবস্থান করা দ্বীপবাসীদের মতামত তুলে ধরার জন্য অভিনব এই উদ্যোগ নেয়া হয়েছে, যাতে এখন পর্যন্ত শতাধিক মানুষ তাদের মতামত জানিয়েছে ভিডিওর মাধ্যমে।ভিডিও’র পাশাপাশি অনেকে নিজেদের প্রত্যাশার বিষয়গুলো লিখে ‘কেমন সন্দ্বীপ চাই’ ইভেন্ট পেইজে পোস্ট করেছেন।

‘কেমন সন্দ্বীপ চাই’ বিষয়ে মতামত ও প্রত্যাশা তুলে ধরে ভিডিও পোস্ট করেছেন, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্যজীবী, শিক্ষার্থী ও শিশুরা।

Reneta

তাদের অধিকাংশের মতামতে উঠে এসেছে, উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছানোর যাতে ব্যবস্থা নেয়া হয়। সেই সাথে সন্ত্রাস ও মাদকমুক্ত সন্দ্বীপ গড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বেশিরভাগ মতামত প্রদানকারী।

নিরাপদ নৌ-যাতায়াত, চিকিৎসা ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপরও জোর দিয়েছেন অনেকে।

‘কেমন সন্দ্বীপ চাই’ প্রসঙ্গে অভিভাবকরা নিজদের লেখা কবিতা সন্তানদের দিয়ে আবৃত্তি করিয়ে তার ভিডিও পোস্ট করেছেন।

এতে বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি তুলে ধরা হয়েছে, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সন্দ্বীপের মানুষের বীরত্বপূর্ণ ভুমিকার ইতিহাস। কেউ কেউ নিজদের এলাকার বেহাল সড়কের ছবি প্রকাশ করে সেসব সংস্কারের জন্যও দাবি জানিয়েছেন আসন্ন নির্বাচনের প্রার্থীদের প্রতি।

সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের বাসিন্দা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানকারী এটিএন বাংলা ও আরটিভির সাবেক বিশেষ প্রতিনিধি সাংবাদিক সোহেল মাহমুদ তার মতামত প্রদান করে দেয়া ভিডিওতে বলেছেন, ‘আমরা এমন একটা সন্দ্বীপ চাই যেখানে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসায় একটি সমাজ গড়ে উঠবে। সন্ত্রাস, মাদক আর অস্ত্রের দাপটের পরিবর্তে পারস্পরিক আস্থা বিশ্বাস আর ভালোবাসার একটি সমাজ গড়ে তুলতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানাচ্ছি।’

অনাস্থা আর বিশ্বাসবিহীন অস্থির সমাজে যত উন্নয়নই হোক তার প্রকৃত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবেনা বলেও মনে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সোহেল মাহমুদ।

‘কেমন সন্দ্বীপ চাই’ ইভেন্টে মতামত প্রদান করে ভিডিও দিয়েছেন মুক্তিযোদ্ধ এবিএম ছিদ্দিকুর রহমান।

এতে তিনি বলেন, ‘সমুদ্রের ভাঙনে সন্দ্বীপের ব্যাপক এলাকা বিলীন হয়ে হাজার হাজার মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়েছে। প্রকৃতির নিয়মে এখন ভাঙন বন্ধ হয়ে চর জেগে উঠেছে, এসব চরে অগ্রাধিকার ভিত্তিতে সর্বস্ব হারানো মানুষদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা নিতে হবে।’

২ নভেম্বর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের হলে কেমন সন্দ্বীপ চাই’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত পাওয়া মতামতগুলোর সার-সংক্ষেপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই ইভেন্টের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক সালেহ নোমান।

সালেহ নোমান জানান, ‘সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের উদ্দেশ্যে ভোটারদের মতামত প্রদানের এই প্লাটফরম তৈরী করা হয়েছে, যাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এভাবে পাওয়া মতামতগুলো সন্দ্বীপে সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে অনুষ্ঠানিকভাবে পৌঁছে দেয়া হবে।’

আমাদের দেশের প্রার্থীরা সব সময় নিজ দলের নেতা- কর্মীদের দ্বারা পরিবেষ্টিত থাকেন। সমাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মতামতও জানতে পারছেন প্রার্থীরা।

প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সন্দ্বীপের অধিবাসীরা তাদের মতামত ও প্রত্যাশার কথা জানাচ্ছেন বলে উল্লেখ করেন সালেহ নোমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ নির্বাচনভিডিও বার্তাসন্দ্বীপসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT