বিনোদন

প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’

দুই ব্যক্তি অস্ত্র সহ একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ব্যক্তি অস্ত্র সহ গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, একটি পুরুষ ও একজন নারী, একটি পুরুষের হাতে অস্ত্র রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৫ জুন আমেরিকা ও কানাডায় মুক্তি পেয়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন।’ ছবিটি নিয়ে নির্মাতা ও প্রযোজকদের বেশ ভালোই প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে ছবির প্রথম দিনের আয়।

মুক্তির প্রথম দিনে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ আয় করেছে ৭.১ মিলিয়ন ডলার। মুক্তির আগে বৃহস্পতিবারে পেইড প্রিভিউর আয় মিলিয়ে মোট আয় হয়েছে ৩০ মিলিয়ন ডলার। মহামারীর পরে এটাই কোনো সিনেমার প্রথম দিনে সর্বোচ্চ আয়।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ ছবিটি এখন প্রথম তিন দিনের আয়ের রেকর্ড ভাঙার পথে এগিয়ে যাচ্ছে। মহামারী কালে প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ‘অ্যা কোয়াইট প্লেস টু’-এর। ছবিটি মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে ৫৭.১ মিলিয়ন ডলার। ৪৮.১ মিলিয়ন ডলার আয় করে এর পরেই আছে ‘গডজিলা ভার্সেস কং’-এর স্থান।

হলিউডের অ্যাকশনধর্মী সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা সিরিজ বলা হয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-কে। অ্যাকশনধর্মী এ হলিউড ছবির নবম কিস্তি গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর জন্য বেশ কয়েক দফায় পিছিয়েছে ছবির মুক্তি।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির মূল চরিত্রের নাম টরেটো। চরিত্রটিতে অভিনয় করেছেন ভিন ডিজেল। এছাড়াও আছেন ডোয়াইন জনসন রক, জেসন স্ট্যাথাম, মাইকেল রদ্রিগোয়েস, টাইরেস গিবসন, নাথালি ইমানুয়্যেলসহ অনেকে।

বিষয়:এফ নাইন ভিন ডিজেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…