চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাবাসনের স্মার্ট কার্ড নিতে রোহিঙ্গাদের অনীহা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৩:২৪ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা-প্রত্যাবাসন-অনীহা-স্মার্ট কার্ড

প্রত্যাবাসনের জন্য করা স্মার্ট কার্ড নিতে অনীহা প্রকাশ করছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। এ কারণে দু’দিন ধরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কিছু এলাকায় তারা প্রতীকী অনশন করছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পক্ষ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য করা পরিবারভিত্তিক তালিকায় ‘রোহিঙ্গা’ উল্লেখ না করায় রোহিঙ্গারা এ অনশন কর্মসূচি পালন করছে।

স্মার্ট কার্ড না নেয়ার পাশাপাশি ইউএনএইচসিআর’কে কোনো ধরনের সহযোগিতা থেকে বিরত রয়েছে রোহিঙ্গাদের একটি অংশ।

রোহিঙ্গা কমিউনিটির নেতা আরিফ জানান, ‘আমরা শুরু থেকে দাবি করে আসছি যে আমাদেরকে মিয়ানমার সরকারকে রোহিঙ্গা স্বীকৃতি দিতে হবে। একইভাবে রাখাইনে স্বাধীনভাবে চলাচল, নাগরিকত্বের পাশাপাশি সব সুবিধা দিতে হবে। কিন্তু মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য করা পরিবারভিত্তিক তালিকায় ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ না থাকায় আমরা বিচলিত হয়ে পড়েছি।’

নাম প্রকাশ না করার শর্তে ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)-র একটি সূত্র জানায়, ‘গতকাল ও আজ উখিয়ার ২১ নাম্বার ক্যাম্প, চাকমারকূলসহ বিভিন্ন ক্যাম্পের কিছু রোহিঙ্গা প্রত্যাবাসনের তালিকায় ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ না থাকায় স্মার্ট কার্ড না নেয়ার পাশাপাশি প্রতীকী অনশন করছে। ক্যাম্পের মধ্যে দোকান বন্ধ ও ইউএনএইচসিআর’কে অসহযোগিতা করছে।’

তবে এ বিষয়ে ইউএনএইচসিআরের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Reneta

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালাম জানান, ‘রোহিঙ্গাদের একটি অংশ ক্যাম্পে অনশনের কথা আমি শুনেছি। আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএনএইচসিআরকক্সবাজারে রোহিঙ্গারোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শীতকালীন অলিম্পিকে তিন দিনেই শেষ ফ্রি কনডম!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT