চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফিরতে রাজি নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ২২, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যেতে রাজি হয়নি বলে জানিয়েছেন ত্রাণ, দুর্যোগ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম দিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মোহাম্মদ আবুল কালাম বলেন: রোহিঙ্গারা ফিরে যেতে না চাইলেও সাক্ষাতকার নেয়া চলমান থাকবে।

প্রত্যাবাসনের জন্য চূড়ান্ত করা সাড়ে ৩ হাজার রোহিঙ্গাকে টেকনাফের শালবাগান ক্যাম্পে রাখা হলেও ক্যাম্পের ঠিক কোন জায়গায় রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি গণমাধ্যমকর্মীদের।

রোহিঙ্গা ক্যাম্পের বাইরে সকাল থেকেই প্রস্তুত রয়েছে ৫টি বাস। তবে এখন পর্যন্ত সেখানে কাউকে উঠতে দেখা যায়নি। চীনা রাষ্ট্র দূতাবাস থেকে তিনজন কর্মকর্তা সেখানে গেলেও তারা চূড়ান্ত করে বলছেন না আসলেই আজই রোহিঙ্গারা ফিরছেন কিনা।

প্রথম দফায় কক্সবাজারের ঘুনধুম সীমান্ত দিয়ে নির্দিষ্ট সংখ্যক রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবার কথা রয়েছে। ঘুনধুম থেকে ট্রলারে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা মিয়ানমার ফিরে যাবে।

Reneta

রোহিঙ্গা প্রত্যাবাসনকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে প্রত্যাবাসনের প্রস্তুতির অংশ হিসেবে প্রত্যাবাসনের তালিকায় থাকা রোহিঙ্গাদের সাক্ষাতকার নেয়া শেষ হয় বুধবার। দু’দিন ধরে এ সাক্ষাতকার নেয়া হয়। কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ সাক্ষাতকার গ্রহণ করা হয়।

ইউএনএইচসিআর এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিরা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে এসব রোহিঙ্গাদের সাক্ষাতকার নেন। ক্যাম্প ইনচার্জের অফিসের পাশে বেশ কয়েকটি প্লাস্টিকের ঘর তৈরি করে, যেখানে ৮টি বুথ করে পর্যায়ক্রমে ৩ হাজার ৫৪০ জনের সাক্ষাতকার নেয়া হয়।

ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা সাক্ষাতকারে বলেছেন, তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়াসহ অন্যান্য দাবিদাওয়া মেনে নিলেই কেবল ফিরে যাবেন তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রত্যাবাসনমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT