চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি বইমেলা থেকে অন্তত দুটি বই অনুবাদ প্রয়োজন

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৩:৪৪ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, সাক্ষাতকার
A A

বইটাকে ঠিক সহজ করে তুলতে চাননা এই লেখক। বই লেখার আগে তিনি মনে করেন একটি থিম ধরে কাজ করবেন তবে সেই থিমটি খুব সহজ হবে না। সবাই যেমন করে ভাবেন তার একটু বাইরে গিয়েই ভাবতে এবং লিখতে পছন্দ করেন এই লেখক। তাই তো বছরে দুইটি বইকেও অনেক বেশি বলেই মনে করেন তিনি।

কথা হচ্ছিলো কথাসাহিত্যিক পাপড়ি রহমানের সঙ্গে। এবারের বইমেলায় আসছে তার দুটি বই। একটি গল্পগ্রন্থ অন্যটি আত্নজীবনী। গল্পগ্রন্থটির নাম ‘শহর কিংবা উনশহরের গল্প’। আর আত্নজীবনীর নাম ‘মায়াপারাবার’।

বলেন, অনেক অনেক পাঠক আমার বই পড়বে এমনটা আমি ভাবিনা। কিন্তু যারাই পড়ে তারাও কিন্তু সহজ পাঠক নয়। আমার কঠিন লেখাই তারা পড়েন। তাই এমন পাঁচজন পাঠক থাকলেই আমি খুশি।

‘শহর কিংবা উনশহরের গল্প’ বইটি মূলত একটি গল্পগ্রন্থ। এই নিয়ে অন্তত ১৪-১৫ টি বই বের হলেও বরাবর বই প্রকাশের অনুভূতি নতুন হিসেবেই মনে করেন লেখক পাপড়ি রহমান। এবং সেই অনুভূতি সবসময় আনন্দদায়ক। 

লিখতে ভালোবাসেন। তবে লেখালেখির কথা আসলে প্রথমেই মাথায় আসে উপন্যাসের কথা। চেষ্টা করেন নিজের সর্বোচ্চ শ্রম সেই লেখায় দিতে। অন্যগুলোর ক্ষেত্রেও কম দেননা। তাতে সেটা গল্পগ্রন্থ হোক বা আত্নজীবনী। এবারে বইমেলায় আসন্ন আত্নজীবনীটি তিনি লিখেছেন প্রায় চার বছর ধরে। লেখক স্মৃতিচারণ করেন, সব লেখকের কখনো না কখনো বন্ধ্যাকাল চলে। আমারও চলছিলো। লেখালেখি প্রায় বন্ধই ছিলো। তখন আমারই এক প্রিয় স্যার আমাকে আবার লেখালেখি করার কথা বললেন। তার কথাতে অনুপ্রাণিত হয়েই এবারের গল্পগ্রন্থ ‘শহর কিংবা উনশহরের গল্প’ বইটি লেখা। তার মতো জ্ঞানী মানুষের কথাতেই মূলত আবার এই সাহিত্যদৌড়। 

সব লেখকই চান পাঠক তার লেখা বই কিনবে, লেখা পড়বে, পড়ে মতামত দেবে। এই লেখকও তেমনটাই চান। তবে এর পাশাপাশি তিনি চান, প্রত্যেক বাবা মা চেষ্টা করবেন তার সন্তানের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে। শিশুর মধ্যে সেই মানসিকতা সৃষ্টি করতে হবে। বইয়ের স্পর্শে যে আত্নিক বন্ধন তৈরি হয় তা আর কোনো কিছুতেই হয় না। আজকাল অনেক শিশুই প্রযুক্তিতে মুখ গুঁজে থাকে। সেটার বদলে যদি ওদের বই পড়ার অভ্যাস গড়ে ওঠে সেটাও কিন্তু অনেক উপকারী হবে।

Reneta

মুক্তিযুদ্ধ। বাঙালির এক অসীম গর্বের জায়গা। কোনো এক সময় নিজের লেখায় সেই সময়টাকেই তুলে আনতে চান পাপড়ি রহমান। তবে সেজন্য দরকার অনেক অনেক পড়াশোনা এবং কাজ। সেটাই করছেন তিনি। বলেন, খুবই স্পর্শকাতর একটি বিষয়। তাই দরকার এটা নিয়ে বিস্তর কাজ। পড়াশোনা করছি। মুক্তিযুদ্ধের যে দিকগুলোতে কেউ আলো ফেলেনি সেদিকটাকেই আমার লেখার মাধ্যমে তুলে ধরতে চাই। 

দেশের বাইরের অনেক সাহিত্য আমরা পড়েছি। সাহিত্যে বিনিময়ের বিষয়টি আসলে আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠে। এই লেখক মনে করেন, ঢাকায় লিট ফেষ্টিভ্যাল হয়। সেখানে নানান দেশের নানান সাহিত্যিকরা আসে। সাহিত্যের আলোচনা চলে। সেরকম উদ্যোগও পারে দেশের সাহিত্যকে দেশের বাইরে ছড়িয়ে দিতে। তাছাড়া অনুবাদের কোনো বিকল্প নেই। বিভিন্ন ভাষায় অনুবাদ করতে হবে। যদি প্রতিবছর বইমেলা থেকে অন্তত দুইটি নির্বাচিত বই অনুবাদ করা হয় তাহলে সেটাও বেশ ভালো সিদ্ধান্ত হবে। দেখা যাবে ধীরে ধীরে আমাদের সাহিত্য অন্য দেশের পাঠকরা সহজেই পড়তে পারবেন।

পাপড়ি রহমানের লেখা ‘শহর কিংবা উনশহরের গল্প’ গল্পগ্রন্থটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। বইটির দাম পড়বে ১৫০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT