চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি উপজেলায় ১০ জন নারী উদ্যোক্তা তৈরি করবে ‘নগদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
নগদ

নারীর ক্ষমতায়নের ধারাকে বেগবান করতে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দেশের প্রতিটি উপজেলায় দশ জন করে নারী উদ্যোক্তা নিয়োগ করার প্রক্রিয়া হাতে নিয়েছে।

বাছাইকৃত নারীদের ‘নগদ’-এর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের স্থানীয় পর্যায়ে ‘নগদ’ সেবা বিতরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে স্বাবলম্বী হতে চান এমন যেকোনো নারী উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত হতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ৩১ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা: [email protected] ।

Banglabid

আবেদন যাচাই বাছাই করে ‘নগদ’ কর্তৃপক্ষ ডিজিটাল আর্থিক সেবার ওপরে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেবে।

বিষয়টি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, সারাদেশের সব ধরনের মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সেবা পৌঁছে দিতে কাজ করছি আমরা। নারীর ক্ষমতায়ন আমাদের প্রধান লক্ষ্যগুলোর একটি। নারীদের জন্য ডিজিটাল ব্যবসায় সমান অংশগ্রহণের সুযোগ রাখা এবং সমাজে নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করতেও আমাদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। ফলে নারী-পুরুষ সকলের জন্য ডিজিটাল লাইফস্টাইল নিশ্চিত হবে। তাছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেওয়া হলে নারীদের মধ্যে আর্থিক অন্তর্ভূক্তির সংখ্যা বৃদ্ধি পাবে।

বর্তমানে ‘নগদ’-এর সঙ্গে শতাধিক নারী উদ্যোক্তা কাজ করছেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ‘নগদ’-এর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কোনো কোনো নারী উদ্যোক্তা দিনে এক থেকে দুই লাখ টাকা লেনদেন করছেন এবং তারা নিজেরাও ভালো অঙ্কের অর্থ আয় করছেন।

Reneta

আর্থিক সেবার ব্যবসায় একেবারে তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোক্তা বা প্রতিনিধি নিয়োগ করার এটিই হবে অনন্য এক উদ্যোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদনারী
শেয়ারTweetPin

সর্বশেষ

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬

স্বামীর প্রতি চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা

আগস্ট ৯, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার শঙ্কায় উইন্ডিজ, বাংলাদেশের অবস্থান কোথায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT