চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিষ্ঠিত খলনায়ক হতে চান যুবরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
বিনোদন
A A

খল-অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হলেন মনির হোসেন ওরফে যুবরাজ। ২৮ ফেব্রুয়ারি নায়ক নিরব অভিনীত মুক্তি প্রাপ্ত ‘হৃদয় জুড়ে’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে যুবরাজকে দেখতে পান দর্শক। শুধু ‘হৃদয় জুড়ে’ নয়, যুবরাজের হাতে রয়েছে আরও তিন ছবি। সেগুলো হচ্ছে ‘ওস্তাদ’, ‘মন্ত্র’, ‘দ্য প্যাসেনজার’। এসব ছবিতে কাজের তিনি খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে চান।

চ্যানেল আই অনলাইনকে যুবরাজ বলেন, সবাই নায়ক হতে চাইলেও আমি ভিলেন হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই। কারণ, ভিলেন হওয়া অনেক চ্যালেঞ্জের ব্যাপার। আর যে কোনো কাজে আমি চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি। ভিলেন হতে গেলে মারপিট জানার প্রয়োজন হয়। এজন্য আমি মার্শালআর্ট শিখেছি। অভিনয়ে নিজেকে পরিণত করার জন্য অনেক আগে থিয়েটারেও কাজ করেছি।

১৯৯৭ সাল থেকে নাট্যশীলন থিয়েটারের সঙ্গে যুক্ত যুবরাজ। তিনি বলেন, নিজের মধ্যে সংস্কৃতিকে লালন করি। আমার বাবা অভিনেতা ছিলেন। মঞ্চ নাটক ছাড়াও তিনি এ কালের নায়ক, হাসন রাজা ছবিগুলোতে কাজ করেছেন। বাবাকে দেখেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছি।

যুবরাজ বলেন, বর্তমান সিনেমার ভিলেন মিশা সওদাগর, অমিত হাসান আমি তাদের ভক্ত। তারা আমার কাছে আইডল। তারা নিজেদের সেরাটা দিয়ে দীর্ঘ বছর চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তাদের পরের প্রজন্মে সিনেমায় ভিলেন হয়ে প্রতিনিধিত্ব করতে পারলে ভাগ্যবান হবো। এজন্য দর্শকদের সাপোর্ট চাই।

এদিকে, মুক্তি পাওয়া হৃদয় জুড়ে’র পর সাইফ চন্দন পরিচালিত ছবি ‘ওস্তাদ’-এ কাজ করছেন যুবরাজ। তিনি বলেন, এ ছবিতে আমি এবং তাসকিন দুজনেই সমান্তরাল খল অভিনেতা। খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। মাত্র তিনদিন বাকি আছে ওস্তাদের শুটিং। এরপরেই মন্ত্র এবং প্যাসেনজার নামে আরও দুই ছবির কাজ শুরু করবো।

যুবরাজ বলেন, কাজ তুলনামূলক কম করলেও ভালো চরিত্র ও গল্পের ছবিতে কাজ করছি। এরমধ্যে দু-তিনটি ছবিতে কাজের অফার পেলেও না করে দিয়েছি। গল্প এবং চরিত্র শুনে মনে হয়েছে আমি সেখানে কিছু করার সুযোগ পাব না। তবে আমার হাতে থাকা তিনটি ছবিই আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

ট্যাগ: চলচ্চিত্রনিরবমিশাযুবরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার প্রভাব হলিউডে

পরবর্তী

ওয়ানডেতে ৪ হাজার রানে মাহমুদউল্লাহ

পরবর্তী

ওয়ানডেতে ৪ হাজার রানে মাহমুদউল্লাহ

করোনা

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থার নির্দেশ বহাল

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT