চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ বিমান পাচ্ছে ‘সর্বাধুনিক বোয়িং’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিমানের বহরে সংযোজিত হচ্ছে বিশ্বের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়: ১৯৭২ সালের ৪ জানুয়ারি শুরু হয় বিমানের যাত্রা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান দেশ স্বাধীনের মাত্র ১৯ দিনের মাথায় গড়ে তোলেন জাতির স্বপ্নবাহন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর থেকেই প্রবাসী বাংলাদেশি, আর বিশ্বের নানা প্রান্তে কর্মরত অভিবাসী বাংলাদেশিদের পরিবহনে বিমান সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও বিশ্বের আন্তর্জাতিক সংকটে, যুদ্ধাবস্থায়, বিপদগ্রস্থ বাংলাদেশি কর্মীদেরকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি বিভিন্ন গন্তব্যস্থল থেকে প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের মরদেহ বিনামূল্যে অগ্রাধিকার ভিত্তিতে দেশে বয়ে এনে জাতীয় সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে একউজ্জ্ব দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়: ৪৬ বছর পূর্তির এই শুভলগ্নে বিমান এক নবযুগে প্রবেশ করছে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সংযোজনের মাধ্যমে। স্টেট অব দ্য আর্ট টেকনোলজির ড্রিমলাইনার উড়োজাহাজে যাত্রীরা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফিট উচ্চতায় ভ্রমণকালীন সময়ে ওয়াইফাই সুবিধা, বিশ্বেও যেকোন প্রান্তে প্রিয়জনের সাথে ফোনে কথা বলতে পারবেন। একইসাথে থাকছে বিশ্বমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম (আইএফই)। যেখানে যাত্রীগনের জন্য থাকছে ক্লাসিক থেকে ব্লকবাস্টার মুভি, বিভিন্ন ঘরানার মিউজিক, ভিডিও গেমসসহ বিশ্বের খ্যাতনামা ৯টি টিভি চ্যানেলের রিয়াল টাইম লাইভ স্ট্রিমিং, অনলাইন কেনাকাটার সুবিধা, ক্রেডিটকার্ড/ক্যাশ পেমেন্ট অন বোর্ড ডিউটি ফ্রি শপসহ বিনোদনের ব্যাপক আয়োজন।

‘‘শতকরা ২০ভাগ জ্বালানী সাশ্রয়ী এ বিমানে থাকছে ২৪টি বিজনেস ক্লাস এবং ২৪৭ টি ইকোনমি ক্লাসসহ সর্বমোট ২৭১টি আসন। তুলনামূলক বড় জানালা নির্জন ও শান্ত কেবিন, মুড লাইট ইত্যাদি কারণে এই উড়োজাহাজে ভ্রমণকারী যাত্রীরা পাবেন সতেজ ও আনন্দময় অভিজ্ঞতা।’

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ বিজ্ঞপ্তিতে জানান: ২০১৮ সালে বিমান বহরে ০২টি নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হওয়ার পাশাপাশি নতুন গন্তব্যে বিমান তার ডানা প্রসারিত করতে চায়। এছাড়া বিমান এ বছর চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী গুয়াংজু, শ্রীলংকার রাজধানী কলম্বো এবং মালদ্বীপের রাজধানী মালেতে তার নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।

বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ জানান: গত ৪৬ বছরে বিমান ৫ কোটি ২৫ লক্ষ যাত্রী পরিবহন করেছে। সদ্য বিদায়ী অর্থবছর অর্থাৎ ২০১৬-২০১৭ অর্থবছরে বিমান নীট মুনাফা অর্জন করেছে ৪৭ কোটি টাকা। একই সময়ে রাষ্ট্রীয় কোষাগারে বিমান ৩৮১ কোটি টাকা রাজস্ব প্রদান করেছে।বিদায়ী অর্থ বছরে বিমান যাত্রী পরিবহন করেছে ২৩ লক্ষ ৫১ হাজার এবং কার্গো পরিবহন করেছে ৩৩ হাজার ৫৪২ মেঃটন।

Reneta

‘‘বিমান বহরে বর্তমানে রয়েছে ৪ টি বোয়িং৭৭৭-৩০০ই আর, ২টি বোয়িং ৭৭৭-২০০ই আর, ২টি বোয়িং ৭৩৭-৮০০, ২ টি ড্যাশ-৮কি উ ৪০০ এবং ১টি এয়ারবাস এ৩৩০ উড়োজাহাজ।বিমান এখন ১৫ টি আন্তর্জাতিক এবং ৭টি অভ্যন্তরীণ ষ্টেশনে ফ্লাইট পরিচালনা করছে।’’

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিমান প্রধান কার্যালয় বলাকায় কর্মী সমাবেশ, কেক কাটা এবং ঢাকা থেকে বহিঃগামী সকল ফ্লাইটের যাত্রীদের শুভেচ্ছা উপহার প্রদানের কর্মসূচি রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বাংলাদেশবিমান বাংলাদেশ এয়ারলাইন্সবোয়িং
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT