চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেদন দেখে ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৮
অপরাধ
A A
ডিআইজি মিজান

পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণলয়ে ডিআইজি মিজানের তদন্ত প্রতিবেদন পৌছানোর পর সেই প্রতিবেদন দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার মিরপুরের পুলিশ স্টাফ কলেজের পুলিশ মেমোরিয়াল ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গত সোমবার আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে অসদাচারণ মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

জোর করে এক তরুণীকে তুলে নিয়ে বিয়ে করে আলোচনায় আসেন ডিআইজি মিজান।

জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ডিআইজি মিজানের নারী কেলেঙ্কারি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে ডিআইজি মিজানুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

পাশাপাশি তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে কমিটিও গঠন করে পুলিশ সদর দপ্তর। অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরাইশীর নেতৃত্বে গঠিত হয় সেই কমিটি।

Reneta

ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ, তিনি মরিয়ম আক্তার ইকো নামের ২৫ বছর বয়সী এক তরুণীকে জোর বাসা তুলে নিয়ে যায়। এরপর রাজধানীর তিনশ’ ফুট এলাকায় নিয়ে মারধরের পর চোখ বেঁধে মিজানের বেইলি রোডের ফ্ল্যাটে তিন দিন আটকে রাখার পর ‍তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য করে।

বিয়ের পর মরিয়মকে নিয়ে লালমাটিয়ার একটি ভাড়া ফ্ল্যাটে চার মাস সংসারও করেন। পরবর্তীতে ফেসবুকে স্বামী পরিচয় দিয়ে স্ত্রী মরিয়ম আক্তার ইকো ডিআইজি মিজানের ছবি আপলোড করায় সে ক্ষিপ্ত হয়।

এমনকি থানায় নিজের প্রভাব বিস্তার করে দুটি মিথ্যা মামলা দিয়ে স্ত্রী মরিয়মকে কারাগারে পাঠান মিজান। ২১ দিন কারাভোগের পর গত ১ জানুয়ারি মরিয়ম কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

এই ঘটনার পর মরিয়ম ছাড়াও মিজান আরো অনেক তরুণীকে ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করেছেন বলে খবর প্রকাশ পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআইজি মিজানলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT