চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক অধিদপ্তরের ইন্সপেক্টরদের অস্ত্র প্রদানের বিষয়ে সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২০
বাংলাদেশ
A A

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি, এস আই ও ইন্সপেক্টরদের মাদক নির্মূলে সহযোগিতার জন্য অস্ত্র প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব একটি কমিটি করে দিবেন। কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিবে। প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির চেয়ারম্যান আসাদুজ্জামান খান কামালের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়: কুরিয়ার সার্ভিস এ মালামাল পরিবহনের সময় পরিবহনকারী ব্যক্তির এন আইডি’র ফটোকপি ও ছবি সংরক্ষণ করতে পারবেন সার্ভিস কর্তৃপক্ষ।

দেশের পোর্টগুলোতে মাদক শনাক্তকরণের জন্য ডগ স্কোয়াড মোতায়েনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক একটি ডগ স্কোয়ার্ড এর প্রজেক্ট তৈরি করবেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে যাচাই এর ভিত্তিতে এয়ারপোর্ট /ল্যান্ড পোর্টে ডগ স্কোয়ার্ড দেয়া হবে।

মাদক ব্যবসায়ীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাদক কারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্য এন টি এম সির কার্যালয়ে মাদকদ্রব্যের একজন কর্মকর্তা অবস্থান করবেন।

মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকের কুফল প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয় কে অনুরোধ করা হবে। টিভি/ বেতারেও সচেতনতামূলক অনুষ্ঠান করা হবে।
পাঠ্যপুস্তকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে/মন্ত্রীকে অনুরোধ করা করার সিদ্ধান্ত হয়।
নতুন চাকরিতে (সরকারি) যোগদানের সময়, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক, এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে। সে আলোকে বিধিমালা তৈরী প্রক্রিয়াধীন।
সারাদেশে মাদকের মামলাগুলো সমাধানের জন্য( বিচার কার্যক্রম সম্পন্ন করা) প্রতি জেলায় বিশেষ এখতিয়ার সম্পন্ন আদালত গঠনের জন্য আইন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার অনুরোধের সিদ্ধান্ত হয়।
সভায় সরাসরি এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শিক্ষা মন্ত্রী,পররাষ্ট্র মন্ত্রী,পরিকল্পনা মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা সেবা বিভাগ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, ডক্টর অরূপ রতন চৌধুরী, নঈম নিজাম, ডক্টর মোহিত কামাল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT