কক্সবাজারের মহেশখালীতে ৪ সন্তানের জনক নূর হোসেনের বিরুদ্ধে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
২৭ জুলাই শনিবার দুপুর ২টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পূঁইছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তবে ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার এক সরদারের বিরুদ্ধে শিশুটির মাকে ভয়ভীতি ও চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১১টায় এলাকাবাসী ধর্ষণের শিকার শিশুটিকে তার মায়ের সঙ্গে থানায় পাঠানোর উদ্যোগ নিলেও প্রভাবশালীদের ভয়ে ফিরে আসে।
শিশুটির মা আম্বিয়া খাতুন বলেন, শনিবার তার শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়েকে তার খালার বাড়িতে রেখে কক্সবাজার যান। তাতে একা পেয়ে আপন মামাতো ভাই নূর হোসেন ধর্ষণ করে। কয়েকজন এই ঘটনা দেখে ফেলায় ধর্ষক পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, নূর হোসেনের পক্ষে তার তিন ভাই ৬০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাস চন্দ্র ধর বলেন, এ রকম কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।










