শিক্ষার্থীদের মারধর ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় কোনো ধরনের নোটিশ ছাড়াই রাজধানীতে ‘স্মাইল চাইল্ড’ নামে প্রতিবন্ধীদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা।
পরিস্থিতি উত্তরনে অভিাভাবকদের সঙ্গে সভায় অংশ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুল ব্যবস্থাপনা কমিটি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।
ঢাকার আফতাব নগরের এই স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১শ’ ১৪ । সম্প্রতি ওই স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে প্রহার করেন শিক্ষক । শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়াতে অভিভাবকদের এ বিষয়টি জানাতে পারেনি। কিন্তু আচরনে সমস্যা হবার পর স্কুল কর্তৃপক্ষকে জানালে ক্যামেরার ফুটেজে ধরা পরে শিশুটিকে একাধিকবার প্রহার করার ঘটনা ।
এরকম আরো বেশকিছু ঘটনা নিয়ে স্কুল কৃর্তপক্ষের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছিল না অভিভাবকদের।
গত বৃহস্পতিবার অভিভাবকরা স্কুলে এসে তালা দেয়া দেখতে পান। স্কুল থেকে জানানো হয় শিক্ষকরা কর্মবিরতিতে গেছেন।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকদের ডোনেশেনের অর্থেই চলে এই স্কুলটি । স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেছেন, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।
আরো দেখুন ভিডিও রিপোর্টে:
https://youtu.be/KDxcYydLH8w







