চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী রাসেলকে চাকরি দিতে হাইকোর্টের নির্দেশ

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১:৪২ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৭
আদালত
A A

শারীরিক প্রতিবন্ধী রাসেল ঢালীকে প্রতিবন্ধী কোটায় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরি দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ সাতজনকে রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এই নিয়োগের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মদ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেছুর রহমান।

দুই বছর বয়সে টাইফয়েড জ্বরে বাঁ হাত ও ডান পায়ে সমস্যা হয়ে যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন চন্দনধুল গ্রামের রাসেল ঢালীর। তবে প্রতিবন্ধিত্ব নিয়েই লেখাপড়া চালিয়ে যান রাসেল। একে একে বিএ পাসও করেন তিনি।

এরপর গত ২০১৩ সালের ১৩ এপ্রিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মুন্সীগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের জন্য আবেদন করেন রাসেল।

ওই বছরের ২১ জুন লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন থানার ৫৭ জন প্রার্থী উত্তীর্ণ হন এবং তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করে জানতে পারেন মৌখিক পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে ২৮ নম্বর পান। কিন্তু তিনি চাকরি পাননি। চূড়ান্তভাবে অন্য ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়।

Reneta

এই বাস্তবতায় জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের, সমাজসেবা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিয়ে অবশেষে ২০১৪ সালে চাকরি পেতে হাইকোর্টে রিট করেন রাসেল।

সেই রিটের ধারাবাহিকতায় রাসেল ঢালীকে প্রতিবন্ধী কোটায় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরি দেয়ার নির্দেশ দিয়ে বৃহস্পতিবার আদেশ দেন হাইকোর্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতিবন্ধীসরকারি চাকরিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT