চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যা করলে সম্পদে পরিণত হবে: সমাজকল্যাণ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের বোঝা নয়, তাদেরকে যথাযথভাবে পরিচর্যা করলে তারা সম্পদে পরিণত হবে।’ 

৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন। রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাকক্ষ থেকে পরিচালিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার।

সভায় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুজ্জামান বক্তব্য রাখেন।

Banglabid

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যেসকল কর্মসূচি গ্রহণ করেছেন সেগুলো সফলভাবে বাস্তবায়ন করতে হবে। যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা করলে প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। মন্ত্রী একটি প্রতিবন্ধী বান্ধব দেশ বিনির্মাণে সরকারের সাথে কাজ করার জন্য উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থাসহ প্রতিবন্ধীতা নিয়ে কাজ করতে আগ্রহী সকলকে আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেন, প্রতিবন্ধীদের জন্য গৃহীত কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা হবে। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, প্রতিবন্ধীদের জন্য চলমান কাজগুলোকে এগিয়ে নেয়া প্রয়োজন। প্রতিবন্ধিতা বিষয়ক আইন, বিধিমালাসমূহও যথাযথভাবে বাস্তবায়নের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবন্ধীসমাজকল্যাণ মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT