আগামীকাল শুক্রবার মিরপুর জাতীয় স্টেডিয়ামে প্রতিবন্ধী ক্রিকেটারদের একটি প্রদর্শনী ম্যাচে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচটি আয়োজন করবে আমেরিকান দূতাবাস এবং ফিজিক্যাল-চ্যালেঞ্জড ডেভোলপমেন্ট(পিডিএফ)। বৃহস্পতিবার দূতাবাস আয়োজিত একটি প্রোগামে যোগ দেয়ার পর একথা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।
তাদের আয়োজিত একটি প্রোগামে যোগ দেয়ায় রিয়াদকে ধন্যবাদও জানিয়েছে মার্কিন দূতাবাস। আমেরিকান সেন্টারে উপস্থিত তরুণ দর্শকদের ক্রিকেট এবং অন্য ইভেন্টে ক্যারিয়ার গড়তে উৎসাহ দেন। সেই সাথে ভবিষ্যৎ ক্রীড়াবিদদের কিছু উপদেশও দেন এই তারকা ব্যাটসম্যান।
মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে জানায়, বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ আজ আমেরিকান সেন্টারে এসছিলেন। সেখানে তিনি তরুণদের ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে উৎসাহ দেন। ভবিষ্যৎ ক্রীড়াবিদদের কিছু উপদেশও দেন তিনি।
তারা আরো জানায়, আগামীকাল(শুক্রবার) মিরপুর জাতীয় স্টেডিয়ামে প্রতিবন্ধী ক্রিকেটারদের একটি প্রদর্শনী ম্যাচে যোগ দেবেন তিনি। এর আয়োজন করবে আমেরিকান দূতাবাস এবং ফিজিক্যাল-চ্যালেঞ্জড ডেভোলপমেন্ট(পিডিএফ)।
ম্যাচটি হবে সকাল ১০টায় মিরপুর জাতীয় স্টেডিয়ামের অ্যাকাডেমিক গ্রাউন্ডে। এই বিনা মূল্যে সবার জন্য দেখার ব্যবস্থা করা হয়েছে। এতে বাংলাদেশের ২০১৫ স্পেশাল অলিম্পিকস দলের সদস্যরাও উপস্থিত থাকবেন।







