চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধীদের ভালোবাসার চোখে দেখতে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, বরং ওরাই আমাদের দেশের সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজেরই একটি অংশ। তাদের অধিকার সমাজে প্রতিষ্ঠিত করা আমাদের সবার দায়িত্ব। তাই বিত্তবান মানুষদের আহ্বান তারা যেনো প্রতিবন্ধীদের দিকে সহযোগিতায় তাদের হাত বাড়িয়ে দেয়।

বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের জন্য মোবাইল ভ্যান চিকিৎসা উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে প্রতিবন্ধীদের জন্য আলাদা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। এখন দেশে প্রায় ৬০ লাখ প্রতিবন্ধী ৫০০ টাকা করে ভাতা পাচ্ছে। ভবিষ্যতে এ ভাতা বাড়ানো হবে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা দিন দিন বাড়ছে। দেশে প্রায় ৬০ হাজার প্রতিবন্ধী বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে। তাছাড়া তাদের সুবিধার জন্য স্পেশাল স্কুলও চালু করা হয়েছে। সমাজে তাদের অধিকার নিশ্চিত ও সুরক্ষার জন্য আলাদা আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

শিক্ষার পাশাপাশি চিকিৎসা খাতেও সরকার প্রতিবন্ধীদের জন্য কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুনভাবে মোবাইল ভ্যান চিকিৎসা আওতায় আনা হচ্ছে প্রতিবন্ধীদের। এ চিকিৎসা ভ্যান দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিবন্ধীদের চিকিৎসা নিশ্চিত করবে।    

প্রতিবন্ধীদেরকে সবসময় ভালোবাসার চোখে দেখার জন্য বাবা-মা ও পরিবারের প্রতি আব্হান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা অন্য বাচ্চাদের চেয়ে অনেক বুদ্ধিমান হয়। শুধু তাদের দরকার ভালোবাসা ও সহযোগিতা।

‘বর্তমানে অনেক প্রতিবন্ধী তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে কাজ করছে। সেজন্য বর্তমান সরকার তাদের সরকারি চাকুরির জন্য আলাদা কোটার ব্যবস্থা করেছে যাতে করে তাদেরকে পরিবার ও সমাজের বোঝা হয়ে বেঁচে থাকতে না হয়।’ 

Reneta

প্রতিবন্ধীরা খেলাধূলায়ও সমানভাবে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, খেলাধূলায় সবেচেয়ে বেশি পারদর্শিতা দেখিয়েছে  প্রতিবন্ধীরা। তারা এখন বিভিন্ন দেশের সঙ্গে ক্রিকেট খেলছে এবং দেশের জন্য জয় ছিনিয়ে আনছে। তাদের এ জয় অব্যাহত রাখার জন্য আলাদা খেলার মাঠ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতিবন্ধী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ফাইনাল: বাংলাদেশ-ভারত রাইজিং স্টার্স এশিয়া কাপ

ফেব্রুয়ারি ২২, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ২২, ২০২৬

শিক্ষার্থীদের নেতৃত্বে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের বিহসুদ জেলার গিরদি কাস গ্রামের একটি আবাসিক এলাকায় রাতভর পাকিস্তানি বিমান হামলার শিকারদের খুঁজছেন আফগানরা: ছবি এএফপি

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

টোকিওতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT