পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া অদম্য মেধাবী ছাত্রী তামান্না নূরার কৃত্রিম হাত-পা সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অনুরোধে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট কর্তৃপক্ষ তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। দীর্ঘ সংগ্রামী জীবনে এমন আনন্দের খবরে উচ্ছ¡সিত সবাই।
প্রতিবেদক: আকতার হোসেন
ভিডিও: হাবীব







