চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি ধর্ষণের ঘটনায় পুরুষ হিসেবে আমি লজ্জিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার তনু,পর পর টাঙ্গাইলে কয়েকটি ধষর্ণের ঘটনার পর গত শুক্রবার মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ঘটনা বাংলাদেশের বিবেকে কতটুকু নাড়া দিয়েছে? পাশবিক ঘটনাগুলো বার বার ফিরে অাসলেও অপরাধীরা বিচারের আত্ততায় আসে না।

সেই সব ঘটনার তীব্র ঘৃণা  উদ্বেগ জানিয়ে সাবেক ছাত্রনেতা ও প্রবাসী গবেষক মঞ্জুর এ খোদা টরিক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন:

প্রতিটি ধর্ষণের ঘটনায়, পুরুষ হিসেবে আমি লজ্জিত হই। ভাই হিসেবে লজ্জিত হই। সন্তান হিসেবে লজ্জিত হই। বাবা হিসেবে লজ্জিত হই। স্বামী হিসেবে লজ্জিত হই। নিজের অক্ষমতায় লজ্জিত হই!

যদি বিষয়টা এমন হতো কোন কারণে/ঘটনায় বাসের ড্রাইভার বা হেলপার খুন হয়েছে! তাহলে কি হতো? পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে রাস্তা আটকে রেখে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হতো, যতক্ষন পর্যন্ত না দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া হয়..!

কিন্তু পরিবহন শ্রমিকদের দ্বারা একজন নারীকে গণধর্ষণ করা হলো, ঘাড় মটকে খুন করা হলো তখন পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কোন বিবৃতি বা টুশব্দও নেই!

বাংলাদেশে ট্রেড ইউনিয়নগুলোর প্রধান কাজ তাদের স্বার্থ-সুবিধার কথা বলা আর কোন অপকর্ম করলে/হলে সেখান থেকে বাঁচার জন্য জনগণকে জিম্মি করে আন্দোলন করা! প্রয়োজনে হাসপাতালে চিকিৎসারত মূমূর্ষূকে রুগীকে জিম্মি করে, হত্যা করে হলেও- তা করতে হবে!

Reneta

রুপাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তাই পরিবহন শ্রমিক ও তাদের সংগঠন লজ্জিত হয় না..!
তণু ধর্ষণ ও হত্যার ঘটনায় তাই কোন সেনা সদস্য ও সেনাবাহিনী লজ্জিত হয় না..!
নার্স-রুগী ধর্ষিত হলে ডাক্তারদের সংগঠন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন তাই লজ্জিত হয় না!

আপনারা শুনেছেন কখনো কোন পরিবহন নেতা ও শ্রমিকের কোন অপরাধের কারণে তাদের পক্ষ থেকে শাস্তি দেয়া হয়েছে? শুনেছেন কখনো কোন অপকর্মের দায়ে বিএমএ কোন ডাক্তারের সনদ বাতিলের সুপারিশ করেছে? অন্য কোন সংগঠন ও প্রতিষ্ঠান কি এমন কিছু করেছে, শুনেছেন..?

কিন্তু কোন ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীর দ্বারা অপকর্ম হলে তখন সবাই চিৎকার করে বলেন, সব গেল, সব গেল বলে.., কিন্তু এখানে নিরব কেন..?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT