চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি ঘরে এখনো বইছে মোদি হাওয়া: নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্বাচন-বিজেপি-মোদি-মোদির

২০১৪ সালের নির্বাচনের মতো এখনো দেশের প্রতিটি ঘরে মোদি হাওয়া বইছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের রতলামে নির্বাচনী প্রচারণায় গিয়ে মঙ্গলবার এ নিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ করেন তিনি।

গত লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট ও উপনির্বাচনে বিজেপিকে হারের মুখ দেখতে হয়েছে। বিরোধীরা তো বটেই, মোদি হাওয়ার অস্তিত্ব নিয়ে বিজেপির ভিতর থেকেই প্রশ্ন উঠছিল। এবারের ভোটের আগে বিরোধী দলগুলো সেই প্রচারকে আরও তীব্র করে দিয়েছে বলে জানায় আনন্দবাজার।

আজ এরই জবাব দিলেন মোদি। তিনি বলেন, ‘পণ্ডিতেরা দাবি করেছেন, এবারের নির্বাচনে নাকি কোনো হাওয়া নেই। দিল্লি থেকে বিভিন্ন ধরনের গালগল্প তৈরি করা হচ্ছে। প্রথমে এদের অনেকে বলছিলেন, কোনো হাওয়া নেই। তবে এবার ভোট পড়েছে গতবারের চেয়ে বেশি। সেটাই তাদের উদ্বিগ্ন করে তুলেছে।’

মোদি বলেন, ‘ওরা জানেন না, দুই ধরনের ভোটার এবার রেকর্ড গড়ছেন। যুবসমাজের বন্ধুরা, যারা প্রথমবার ভোট দিচ্ছেন। আর মা-বোনেরা, যারা তাদের ভাইকে জেতাবেন বলে মনস্থির করে ফেলেছেন। কারণ তাদের ভাই ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে।’

ভারতের প্রধানমন্ত্রীর দাবি, নারী ভোটাররা তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কারণ রান্নার গ্যাস আর বিদ্যুতের সমস্যা মিটিয়ে দিয়েছেন তিনিই।

মোদি বলেছেন, ‘যখন মা-বোনেরা বাইরে বেরিয়ে আসেন, তখনও পণ্ডিতেরা বুঝতে পারেন না, ঢেউ কোথা থেকে আসছে। আসলে (বিজেপির পক্ষে) ঢেউ আসছে এখন প্রতিটি বাড়ি থেকেই।’

Reneta

রাজীব গান্ধীর বন্ধু স্যাম পিত্রোদার সাম্প্রতিক ‘হুয়া তো হুয়া’ (যা হয়েছে হয়েছে) মন্তব্য নিয়ে মঙ্গলবারের ভাষণে কংগ্রেস তথা গান্ধী পরিবারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তার দাবি, ‘হুয়া তো হুয়া’ শুধু একগুচ্ছ শব্দ নয়, এটি কংগ্রেসের আদর্শ আর ঔদ্ধত্যের প্রকাশ। ‘হুয়া তো হুয়া’ দুর্নীতি নিয়ে কংগ্রেসের জবাব।

মোদি বলেন, ‘মহাভেজাল লোকেরা বলছেন এ সব কথা। আর মানুষ এখন মহাভেজাল লোকেদের বলছেন, বহুত হুয়া (অনেক হয়েছে)।’ প্রধানমন্ত্রীর দাবি, ভোপাল গ্যাস দুর্ঘটনা, কমনওয়েলথ দুর্নীতি, কয়লা ও টু-জি কেলেঙ্কারির ঘটনা রাহুল গান্ধীর দল ক্ষমতায় থাকার সময় হয়েছে। আর তারাই এখন বলছেন, হুয়া তো হুয়া।

মধ্যপ্রদেশের রতলামের বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ধর্মেন্দ্র সিংহ চৌহান রণতরী আইএনএস বিক্রমাদিত্যে আগুনের সঙ্গে লড়াই করে জীবন দিয়েছেন। সেই প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘একদিকে এমন ঘটনা ঘটেছে। অন্যদিকে নামদারের পরিবার নৌবাহিনীর রণতরীকে বনভোজনের কাজে লাগিয়েছেন। এ নিয়ে যখন প্রশ্ন তোলা হলো, বলা হলো, হুয়া তো হুয়া। জঙ্গি ও মাওবাদীদের সঙ্গে লড়তে গিয়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা প্রাণ দিচ্ছেন। ওরা বলছেন, হুয়া তো হুয়া।’

কংগ্রেস নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথকে লক্ষ্য করেও কথার তীর ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, কৃষকদের ঋণ মওকুফের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস সরকার। ‘ভগবানকেও ধোঁকা দিয়েছে কংগ্রেস।’

ভোপালের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং তার নিজের এলাকায় ভোট দিতে যাননি। মোদির দাবি, কংগ্রেসে অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ভোট দেননি দিগ্বিজয়। ‘এটা দিগ্বিজয় সিংয়ের ঔদ্ধত্যের প্রকাশ। যখন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশের নাগরিকরা ভোট দিচ্ছেন, তখন দিগ্বিজয় ভোট দিলেন না। কারণ, তিনি ভয় পেয়েছেন,’ বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিভারতভারতের লোকসভা নির্বাচনলোকসভালোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর গর্ভপাতের অনুমতি মেলেনি

পরবর্তী

রণবীরের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে কী বললেন ক্যাটরিনা?

পরবর্তী

রণবীরের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে কী বললেন ক্যাটরিনা?

ফারহান-ইভানার 'এখন তুমি'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT