ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম অভিযোগ করেছেন, কম্পিউটারে জেনারেট করা নাম্বার ব্যবহার করে সাধারণ মানুষদের হুমকি-ধামকি দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।
সকালে সচিবালয়ে বায়োমেট্রিক সিম নিবন্ধনের সফলতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে এ পর্যন্ত ১১ কোটি ৪০ লাখ সিমের বায়োমেট্রিক ভেরিভিকেশন সম্পন্ন হয়েছে। নিবন্ধিত সিম দ্বারা যারাই প্রতারণা বা অপরাধ সংঘটিত করছে তারা খুব দ্রুত আইনের আওতায় চলে আসছে।
তিনি অভিযোগ করেন, কিছু প্রতারক চক্র স্ফ্রুফিং পদ্ধতিতে একজন গ্রাহকের সিম ব্যবহার অপরাধ সংঘটিত করছে। এদেরকে আইনের আওতায় নিয়ে আসার কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বায়োমেট্রিক সিম অন্যের কাছে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










