অতিথি পাখির মতো এবার দেখা মিলেছে অতিথি প্রজাপতির। শীতের আগেই ভ্রমণে বের হয়েছে কানাডিয়ান প্রজাপতি মোনারক।
দল বেধে কানাডা থেকে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিয়েছে রঙিন প্রজাপতিগুলো। যাত্রাপথে কানাডা’র ওহাইয়ো নগরের ক্লিভলেন্ডে সাময়িক বিরতি নেয় তারা।
সেসময় ক্লিভল্যান্ডের উইন্ডি পার্কে জমে উঠে দর্শণার্থীদের মেলা। কমলা ও কালো রঙের বিরল প্রজাপতিগুলোকে দেখে উচ্ছ্বসিত দর্শণার্থী ও ফটোগ্রাফাররা।
আগামী কয়েকদিনে প্রায় চার হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে প্রজাপতিগুলো।






